সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশের নারীরা। সে ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানারা। সে ম্যাচের বাজে পারফরম্যান্স ভুলে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। আজ বুধবার দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। জানালেন, দলের সবাই ইতিবাচক আছে, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।
https://www.dhakapost.com/sports/cricket/145654