
Sign up to save your podcasts
Or


ব্যাট করতে নামবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দিল্লির ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম তখন লোকে লোকারণ্য। ড্রেসিংরুম থেকে ক্রিজে পণ্ডিত নেহরু পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। গত ১৪ নভেম্বর নেহরুর ১৩৪ তম জন্মদিনে ৭০ বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দেশে চলতি বিশ্বকাপের উত্তেজনায় মশগুল ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে এক্স হ্যান্ডেলে ওই ম্যাচে ক্রিকেটার নেহরুর কিছু ছবিও শেয়ার করেছেন রমেশ। ১৯৫৩ সালের ১২ ও ১৩ সেপ্টেম্বর। মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী একাদশ ও উপ-রাষ্ট্রপতি একাদশ। দেশের বিভিন্ন রাজ্য তখন বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিল গড়তে ওই ম্যাচের আয়োজন করা হয়েছিল। বাইশ গজে নেমেছিলেন সেই সময়ের দেশের তাবড় রাজনৈতিক নেতারা। তাঁদের মধ্যে ছিলেন নেহরুও। শুধু ব্যাটিংই নয়। দু’দিনের ওই ম্যাচে বোলিং ও ফিল্ডিংও করেছিলেন তিনি। এরইমধ্যে একফাঁকে রেডিওতে কয়েক মিনিট বক্তব্যও রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। তুলে ধরেছিলেন বন্যা দুর্গতদের দুরবস্থা, ম্যাচের মহতী উদ্দেশ্যর কথা। উভয় দলই দুটি করে ইনিংস খেলেছিল। সাতশোর বেশি রান ওঠে। উইকেট পড়েছিল ১৭টি। ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। ম্যাচের পর নিজের সংগ্রহে থাকা কয়েকটি ক্রিকেট স্মারক নিজের হাতে নিলামও করেছিলেন নেহরু। ১৯৪৮ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলেছিল। ক্যারিবিয়ান দলের অধিনায়ক ছিলেন ডগলাস গডার্ড। ভারতের লালা অমরনাথ। অমীমাংসিত ওই ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট উপহার হিসেবে পেয়েছিলেন নেহরু। সেই ব্যাটও ছিল নিলামের তালিকায়।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
সূত্রধর: অর্ণব
Facebook:
https://facebook.com/EtiTomaderArnab
Insta:
https://instagram.com/eti_tomader_arnab
Youtube:
https://youtube.com/@etitomaderarnab8304
By ARNAB CHAKRABORTYব্যাট করতে নামবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দিল্লির ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম তখন লোকে লোকারণ্য। ড্রেসিংরুম থেকে ক্রিজে পণ্ডিত নেহরু পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। গত ১৪ নভেম্বর নেহরুর ১৩৪ তম জন্মদিনে ৭০ বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দেশে চলতি বিশ্বকাপের উত্তেজনায় মশগুল ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে এক্স হ্যান্ডেলে ওই ম্যাচে ক্রিকেটার নেহরুর কিছু ছবিও শেয়ার করেছেন রমেশ। ১৯৫৩ সালের ১২ ও ১৩ সেপ্টেম্বর। মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী একাদশ ও উপ-রাষ্ট্রপতি একাদশ। দেশের বিভিন্ন রাজ্য তখন বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিল গড়তে ওই ম্যাচের আয়োজন করা হয়েছিল। বাইশ গজে নেমেছিলেন সেই সময়ের দেশের তাবড় রাজনৈতিক নেতারা। তাঁদের মধ্যে ছিলেন নেহরুও। শুধু ব্যাটিংই নয়। দু’দিনের ওই ম্যাচে বোলিং ও ফিল্ডিংও করেছিলেন তিনি। এরইমধ্যে একফাঁকে রেডিওতে কয়েক মিনিট বক্তব্যও রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। তুলে ধরেছিলেন বন্যা দুর্গতদের দুরবস্থা, ম্যাচের মহতী উদ্দেশ্যর কথা। উভয় দলই দুটি করে ইনিংস খেলেছিল। সাতশোর বেশি রান ওঠে। উইকেট পড়েছিল ১৭টি। ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। ম্যাচের পর নিজের সংগ্রহে থাকা কয়েকটি ক্রিকেট স্মারক নিজের হাতে নিলামও করেছিলেন নেহরু। ১৯৪৮ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলেছিল। ক্যারিবিয়ান দলের অধিনায়ক ছিলেন ডগলাস গডার্ড। ভারতের লালা অমরনাথ। অমীমাংসিত ওই ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট উপহার হিসেবে পেয়েছিলেন নেহরু। সেই ব্যাটও ছিল নিলামের তালিকায়।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
সূত্রধর: অর্ণব
Facebook:
https://facebook.com/EtiTomaderArnab
Insta:
https://instagram.com/eti_tomader_arnab
Youtube:
https://youtube.com/@etitomaderarnab8304