এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি করপোরেশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই।
রাজধানীর আদাবর থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ইলেকট্রনিক্স পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মারুফ হোসেন সোহাগ (৪২), মহসিন (৫০) ও অসীম (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে ছয় ঘণ্টা ধরে অধ্যক্ষের রুমে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম নুসরাত জাহান কেয়া। তিনি কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। একইসঙ্গে কেয়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
বাংলা ব্যান্ড সংগীতের উজ্জ্বলতম নক্ষত্র আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৮ অক্টোবর)। ২০১৮ সালের এই দিনে পরপারে পাড়ি জমান বাংলা রক সংগীতের বহু কালজয়ী সব গানের এই স্রষ্টা।