Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
October 13, 2022পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা তাই নেহায়েত নিয়ম রক্ষার। বিস্তারিত-https://www.dhakapost.com/sports/cricket/147045...more2minPlay
October 13, 2022আমার মেয়েটা ছোট, দয়া করে তাকে বাঁচতে দিন: পূজার মাশিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা। নিজের অভিনয় প্রতিভা দিয়ে প্রতিনিয়ত আলো ছড়াচ্ছেন। ইদানিং কাজের বাইরেও থাকছেন আলোচনায়। ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও ধর্মান্তরিত হওয়ার গুঞ্জনে বেশ নাখোশ এই নায়িকা। ইতোমধ্যে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/146967...more2minPlay
October 13, 2022করোনায় মৃত্যু হাজারের বেশি, শনাক্ত আরও প্রায় ৪ লাখচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় চার লাখে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/147041...more3minPlay
October 12, 2022‘দুর্ভিক্ষের মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য প্রস্তুত থাকুন’রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা অন্য কোনো কারণে বাংলাদেশ যাতে কখনো দুর্ভিক্ষ কিংবা খাদ্যের অপ্রতুলতার মতো পরিস্থিতির মুখোমুখি না হয় সেজন্য দেশবাসীকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিস্তারিত : https://www.dhakapost.com/national/146922...more3minPlay
October 12, 2022বিএনপিকে নারায়ণগঞ্জে মহাসমাবেশ করতে বললেন শামীম ওসমাননারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, চট্টগ্রাম একটি বিভাগীয় শহর। ১৩ জেলার বিভাগীয় শহরে ৫-১০ হাজার লোক নিয়ে বিএনপি সমাবেশ করল, এটা নাকি মহাসমাবেশ। প্রতি জেলা থেকে ১ হাজার লোকের সমাগম হলেও ১৩ হাজার লোক হতো। আমি বলি আপনারা ঢাকায় যে সমাবেশের ডাক দিয়েছেন তা না করে নারায়ণগঞ্জে করেন। আপনারা একদিকে সমাবেশ করবেন অন্যদিকে নারায়ণগঞ্জ ছাত্রলীগ সমাবেশ করবে। দেখা যাবে কাদেরটা বড় হয়।বিস্তারিত : https://www.dhakapost.com/country/147015...more2minPlay
October 12, 2022নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৩৩নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানির তোড়ে অনেক সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে।বিস্তারিত : https://www.dhakapost.com/international/146890...more3minPlay
October 12, 2022অনন্যাকে গালি দিয়েছেন, হাসনাকে তালি দেবেন: মিমসুপার হিট সিনেমা ‘পরাণ’-এ অনন্যা চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প এগিয়ে যায়। এতে অনন্যা চরিত্রে মিম এতটাই সাবলীল ছিলেন যে অনেক দর্শকের কাছে এটি বাস্তবই মনে হয়েছে। ফলে চরিত্রের নেতিবাচক অভিনয়ের জন্য রীতিমতো দর্শকের গালমন্দ শুনতে হয়েছে তাকে।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/146923...more3minPlay
October 12, 2022আরও দুই ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে চায় সরকারগ্যাস সংকট মোকাবিলায় সিএনজি স্টেশনগুলো আরও দুই ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার। মঙ্গলবার সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পেট্রোবাংলার এক বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে কবে থেকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে, এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।বিস্তারিত : https://www.dhakapost.com/national/147001...more2minPlay
October 12, 2022নির্বাচন বন্ধের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ, সিইসির শাস্তি দাবিগোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশসহ ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন বন্ধের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/146953...more2minPlay
October 12, 2022মার্কেটের শাটার খুলে ম্যাজিস্ট্রেট দেখলেন ভেতরে সব দোকান খোলাবুধবার রাত ৮টা। রাজধানীর শান্তিনগর এলাকার কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের সামনে এসে থামল নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সঙ্গে আছেন বেশ কিছু পুলিশ সদস্য। গাড়ি থেকে তখনও বের হননি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যেই মার্কেটটির বাইরের শাটার (মূল গেট) লাগিয়ে দেন নিরাপত্তা সদস্যরা।বিস্তারিত : https://www.dhakapost.com/national/147010...more4minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.