Sign up to save your podcasts
Or

সোনার কেল্লার নকল ডক্টর হাজরাকে মনে পড়ে ? একজন দুষ্টু লোক , একজন ভালো লোকের পরিচয় চুরি করে কি না কি করতে পারে। আমরা হলিউডের মিশন ইম্পসিবল , বলিউডের ধুম ২ হয়ে টলিউডের ভিঞ্চিদা ছবিতে দেখেছি হিরো বা ভিলেন অন্যের মুখোশ পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কান্ড কারখানা করছে। ঠিক এই ব্যাপারটাই আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরি।
এই অপরাধের শিকার আমি বা আপনি ও যখন তখন হতে পারি। হয়ত এমন হল আপনি whatsapp বা messanger এ আপনার বন্ধুর থেকে মেসেজ পেলেন যে সে ভয়ানক বিপদে পড়েছে , হাসপাতালে ভর্তি , এক্ষুনি হাজার দশেক টাকার দরকার। আপনি ও সাথে সাথে পাঠিয়ে দিলেন। কিছু পরে হয়ত দেখছেন আপনার বন্ধু ফেসবুকে পোস্ট করছে যে ওনার প্রোফাইল হ্যাক হয়েছে বা ওনার ছবি ডাউনলোড করে কেউ নকল প্রোফাইল বানিয়েছে। উল্টোটাও হতে পারে , আপনার প্রোফাইল নকল করে বা হ্যাক করে অন্যের থেকে টাকা নিতে পারে চোরেরা। তারা কেবল আপনাকে বদনাম করতে কোন মহিলাকে খারাপ ম্যাসেজ করতে পারে আপনার প্রোফাইল থেকে।
এবার আসি এর থেকে বাঁচার উপায় নিয়ে -
১. ফেসবুকের প্রোফাইল সব সময় লক করে রাখুন
২. অচেনা কারোর বন্ধুত্বর আহবান এড়িয়ে চলুন , খুব সুন্দরী হলে আরও বেশি সতর্ক হোন
৩. অচেনা লোকের বা মহিলার থেকে ম্যাসেজ এলে কখনোই খুলবেন না সেই ম্যাসেজ , কোন লিংক থাকলে তো ভুল করেও ক্লিক করবেন না
৪. আপনার প্রোফাইল পিকচার / হোয়াটস্যাপ স্ট্যাটাস যেন কেবল আপনার বন্ধুরাই দেখতে পায় অন্যরা নয়
৫. আর ভুল করেও যদি এরকম বিপদে পড়ে যান, তাহলে সময় নষ্ট না করে নিকটবর্তী থানায় সাইবার ক্রাইম সেলে অথবা লালবাজারের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করুন
এরকম আরো আরো বিষয় নিয়ে আসব পরের এপিসোড গুলোতে।
পাশে থাকবেন, ভালো থাকবেন আর অতি অবশ্যই সতর্ক থাকবেন।
ধন্যবাদ
By Srijan Kunduসোনার কেল্লার নকল ডক্টর হাজরাকে মনে পড়ে ? একজন দুষ্টু লোক , একজন ভালো লোকের পরিচয় চুরি করে কি না কি করতে পারে। আমরা হলিউডের মিশন ইম্পসিবল , বলিউডের ধুম ২ হয়ে টলিউডের ভিঞ্চিদা ছবিতে দেখেছি হিরো বা ভিলেন অন্যের মুখোশ পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কান্ড কারখানা করছে। ঠিক এই ব্যাপারটাই আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরি।