
Sign up to save your podcasts
Or


আব্রার হক। ‘অ্যানিমাল’ ছবির সৌজন্যে এই ভিলেন চরিত্র এখন চর্চায়। ছবির শেষার্ধে ববি দেওলের অভিনয় তাক লাগায়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর রাজকীয় ‘এন্ট্রি সিন’। বিয়ের অনুষ্ঠানে ‘জামাল কুদু’ গানে মাথায় সুরা-পাত্র নিয়ে ববির নাচ ভাইরাল। যে গানে সম্প্রতি ভাইরাল হয়েছে সানি দেওলের নাচও। তবে ‘অ্যানিমাল’-এ গানটি ব্যবহৃত হলেও ‘জামাল কুদু’ ছবির অরিজিনাল সাউন্ড ট্র্যাক নয়। এটি ভারতীয় গানও নয়। আসলে এই ‘জামাল কুদু’ বা ‘জামাল জামালু’ গানটি ইরানের। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে গানটি গাওয়া হয় কয়েকশো বছর ধরে। রিল লাইফে যেমন বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে, তেমনই আনন্দানুষ্ঠানেই গানটি গাওয়া হয় রিয়েল লাইফে। বন্দরবাসী জনগোষ্ঠীর মিলনোৎসবের গান এটি। গানটিতে যে বাঁশির সুর ব্যবহৃত হয়েছে, সেটিও ইরানের। এমনকী, পর্দায় বা গানের ভিডিওতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পোশাকও ইরানের ধাঁচে তৈরি করা হয়েছিল। যদিও ইরানের ঐতিহ্যবাহী সুরটিকে হুবহু অনুকরণ করা হয়নি ছবিতে। বরং তার সঙ্গে মিলিত হয়েছে আধুনিক সুর, তাল, লয়, ছন্দ। অনেকের মতে, ছবিতে গানের যে ভার্সন ব্যবহৃত হয়েছে তার সঙ্গে আসল গানটির বিস্তর ফারাক রয়েছে। ইরানের আধুনিক কবি বিজান সামান্দার গানটিকে নতুন আঙ্গিকে ব্যবহার করেন। তাঁর তৈরি ওই সংস্করণই শোনা গিয়েছে ‘অ্যানিমাল’-এ। ফারসি ভাষায় ‘জামাল’ শব্দের অর্থ ‘সুন্দর’। গানটির মূল উপজীব্যও সৌন্দর্য। ইরানের একাধিক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে গানটিতে। পাশাপাশি, গানের দৃশ্যায়নে থাকা অভিনেত্রীকে নিয়েও চর্চা হচ্ছে নানা মহলে। জানা গিয়েছে, তিনিও ইরানের নাগরিক। নাম তানাজ দাভুদি। পেশায় মডেল ও নৃত্যশিল্পী। তাঁর সামান্য কয়েক মুহূর্তের উপস্থিতি নজর কেড়েছে।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
সূত্রধর: অর্ণব
Facebook:
https://facebook.com/EtiTomaderArnab
Insta:
https://instagram.com/eti_tomader_arnab
Youtube:
https://youtube.com/@etitomaderarnab8304
By ARNAB CHAKRABORTYআব্রার হক। ‘অ্যানিমাল’ ছবির সৌজন্যে এই ভিলেন চরিত্র এখন চর্চায়। ছবির শেষার্ধে ববি দেওলের অভিনয় তাক লাগায়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর রাজকীয় ‘এন্ট্রি সিন’। বিয়ের অনুষ্ঠানে ‘জামাল কুদু’ গানে মাথায় সুরা-পাত্র নিয়ে ববির নাচ ভাইরাল। যে গানে সম্প্রতি ভাইরাল হয়েছে সানি দেওলের নাচও। তবে ‘অ্যানিমাল’-এ গানটি ব্যবহৃত হলেও ‘জামাল কুদু’ ছবির অরিজিনাল সাউন্ড ট্র্যাক নয়। এটি ভারতীয় গানও নয়। আসলে এই ‘জামাল কুদু’ বা ‘জামাল জামালু’ গানটি ইরানের। দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে গানটি গাওয়া হয় কয়েকশো বছর ধরে। রিল লাইফে যেমন বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে, তেমনই আনন্দানুষ্ঠানেই গানটি গাওয়া হয় রিয়েল লাইফে। বন্দরবাসী জনগোষ্ঠীর মিলনোৎসবের গান এটি। গানটিতে যে বাঁশির সুর ব্যবহৃত হয়েছে, সেটিও ইরানের। এমনকী, পর্দায় বা গানের ভিডিওতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের পোশাকও ইরানের ধাঁচে তৈরি করা হয়েছিল। যদিও ইরানের ঐতিহ্যবাহী সুরটিকে হুবহু অনুকরণ করা হয়নি ছবিতে। বরং তার সঙ্গে মিলিত হয়েছে আধুনিক সুর, তাল, লয়, ছন্দ। অনেকের মতে, ছবিতে গানের যে ভার্সন ব্যবহৃত হয়েছে তার সঙ্গে আসল গানটির বিস্তর ফারাক রয়েছে। ইরানের আধুনিক কবি বিজান সামান্দার গানটিকে নতুন আঙ্গিকে ব্যবহার করেন। তাঁর তৈরি ওই সংস্করণই শোনা গিয়েছে ‘অ্যানিমাল’-এ। ফারসি ভাষায় ‘জামাল’ শব্দের অর্থ ‘সুন্দর’। গানটির মূল উপজীব্যও সৌন্দর্য। ইরানের একাধিক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে গানটিতে। পাশাপাশি, গানের দৃশ্যায়নে থাকা অভিনেত্রীকে নিয়েও চর্চা হচ্ছে নানা মহলে। জানা গিয়েছে, তিনিও ইরানের নাগরিক। নাম তানাজ দাভুদি। পেশায় মডেল ও নৃত্যশিল্পী। তাঁর সামান্য কয়েক মুহূর্তের উপস্থিতি নজর কেড়েছে।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
সূত্রধর: অর্ণব
Facebook:
https://facebook.com/EtiTomaderArnab
Insta:
https://instagram.com/eti_tomader_arnab
Youtube:
https://youtube.com/@etitomaderarnab8304