রঙখসা এক তারা
সেই ভালো,
আমি থাকি পর্দা নসীন, আমি নই অনন্তের আলো
আমি থাকি সবার থেকে দূরে,
আমি কারো মন হারানো ভালো I
পেয়ালা ভরা চা ঢালা এক হাত
প্লেটের ফাঁকে এক ফালি এক চাওয়া
সেই ভালো,
আমি থাকি পর্দা নসীন, আমি নই অনন্তের আলো
আমি দেখি পিদিম ভরা মন
আমি দেখি ভালো বাসার ঘর
আমি দেখি একলাটি চুপ ছায়া
আমি দেখি তারা খসা রাত I
আমি আমায় আমার থেকে হারাই
হারাই সেথায় নেশায় ভরে বুক I
যেথায় থাকে পালঙ্কেরই ধারে
শার্শিভরা অন্ধকারের লাজ ।
তাই কি দিনের প্রথম আলো কনা
ভরায় তোমার ঠোঁটের কোনে হাসি?
আমি তোমায় দেখি দু চোখ ভরে
আমি কি তোমার ভরিয়ে দেয়া
সব সুখের শাকিল?
রং ভরা দোলের কথা বোলো
বোলো তারে আমায় যেন পাঠায় কিছু আবির
আমায় যেন জল দেয় না তারা
আমায় দেয় দুই ভরি লাল রং
একটু খানি পড়ব আমি পায়ে,
দেব কিছু গালে ঠোঁটে ঘাড়ে
ছুড়বো কিছু সার্সি পরে মোর
রাখবো কিছু পালঙ্কর পরে
মেঝে ভরা থাকবে লালে লাল
ছাদের উপর পড়ুক পায়ের লাল
চাই না আমি পর্দা ভরা ঘর
পেয়ালা ভোরে থাকুক রাঙা ছাপ
হোক না তাতে রক্তে আসুক বান
দিক না ডাক, পলাশ ফাগুন মাটি
মাদল ডাকে, দিই না আমি সারা
পড়ুক খসে তারা পালে পাল ?
উঠুক ফুটে গোলাপ শিউলি ঝরে
ভরে উঠুক মেঠো পথের বাক
দুই জোড়া পায়ে যাক মিলিয়ে যাক
পর্দা নসীন হারাক দলে দলে।