Sign up to save your podcasts
Or

প্রায় ৪০০ বছর আগের অবিভক্ত বাংলা। গভীর রাতে ইছামতী পেরিয়ে জমিদারবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্নরা। কালীচরণরা ছিল সাত ভাই। টাকাপয়সা, অলঙ্কার তো ছিলই, এমনকী মন্দিরের বাসনপত্র পর্যন্ত লুটে নেয় তারা। লুটপাটের পর যখন তা মন্দির ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরাধ্যা মা কালী স্বয়ং নাকি তাদের আদেশ করেন, তাঁকেও সঙ্গে নিতে। দৈব নির্দেশে নদী পেরিয়ে মাতৃবিগ্রহ নিয়ে সাত ভাই ফিরে আসে এপারে। শ্মশানের পাশে ইছামতীর তীরে বটগাছের তলায় সেই কালীমূর্তি প্রতিষ্ঠিত হয়।
তারপর থেকে মায়ের মন্দিরে বংশ পরম্পরায় পূজার্চনা করে আসছেন চক্রবর্তী পুরোহিতরা। জনশ্রুতি, মন্দিরে অধিষ্ঠিত মা কালীর কাছে মানত করে বটগাছে সুতো দিয়ে ঢিল বাঁধলে মনোস্কামনা পূর্ণ হয়। পুরাতন বনগাঁর এই অঞ্চল এখন সাত ভাই কালীতলা নামে খ্যাত। দূরদূরান্ত থেকে বহু ভক্ত মায়ের টানে আসেন এখানে। রাস্তার উপরে অবস্থিত মন্দিরটি বর্তমানে সুসজ্জিত। পৌষ মাসে মন্দির চত্বরে মেলা হয়। বিশেষত মঙ্গলবার ও শনিবার বিশাল ভক্ত সমাগম লক্ষ করা যায়। মন্দিরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতিও উন্নত হয়েছে। স্থানীয় মানুষের কাছে মা স্বয়ং জগত্তারিণী। সাত সহোদর ডাকাতের প্রতিষ্ঠিত কালী মাতা আজ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের রক্ষাকর্তা। জাগ্রত এই দেবীমন্দিরে পুজো দিলে পাপক্ষয় ও বিপদনাশ হয় বলে ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
সূত্রধর: অর্ণব
Facebook:
https://facebook.com/EtiTomaderArnab
Insta:
https://instagram.com/eti_tomader_arnab
Youtube:
https://youtube.com/@etitomaderarnab8304
By ARNAB CHAKRABORTYপ্রায় ৪০০ বছর আগের অবিভক্ত বাংলা। গভীর রাতে ইছামতী পেরিয়ে জমিদারবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্নরা। কালীচরণরা ছিল সাত ভাই। টাকাপয়সা, অলঙ্কার তো ছিলই, এমনকী মন্দিরের বাসনপত্র পর্যন্ত লুটে নেয় তারা। লুটপাটের পর যখন তা মন্দির ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরাধ্যা মা কালী স্বয়ং নাকি তাদের আদেশ করেন, তাঁকেও সঙ্গে নিতে। দৈব নির্দেশে নদী পেরিয়ে মাতৃবিগ্রহ নিয়ে সাত ভাই ফিরে আসে এপারে। শ্মশানের পাশে ইছামতীর তীরে বটগাছের তলায় সেই কালীমূর্তি প্রতিষ্ঠিত হয়।