#S01E11
আমাদের প্রত্যেকের লাইফেরই কোনো একটা সময়ে কেউ না কেউ আমাদের ছেড়ে গেছে। ভালো বন্ধু, প্রেম কিংবা নিকট কোনো আত্মীয়। ছেড়ে যাওয়াটা আবার কখনো শুধু মানুষেই আটকে থাকেনি। জীবনের প্রতিটা পর্যায়ে কিছু না কিছু আমাদের ছেড়ে গেছে, ক্লাসরুমের শেষ ক্লাস,ছেলেবেলা, চেনা কার্টুন, শেষবার দেখা করার সুযোগ, শেষ ট্রেন, কারো সাথে জমিয়ে আড্ডা, আর সবচেয়ে জরূরী সময়। সময় ছেড়ে যাচ্ছে কিন্তু প্রতি মুহূর্তে নিজের ছাপও রেখে যাচ্ছে। অথচ আমরা কখনোই চাইনি এর কোনোটাই আমাদের ছেড়ে যাক। কখনই চাইনি কারো প্রিয় মানুষ তাকে ছেড়ে যাক। কিন্তু যেতে হয়েছে।
এই ছেড়ে যাওয়া নিয়েই আজকের পর্ব হোক!
Instagram: https://www.instagram.com/thecornersit
Youtube: https://youtube.com/@thecornersit
Email: [email protected]