
Sign up to save your podcasts
Or


সময়টা ১৮২৮ সালের নভেম্বর মাস। উচ্চশিক্ষার জন্য বালক ঈশ্বরচন্দ্রকে নিয়ে প্রথম কলকাতায় আসেন তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। উঠেছিলেন ১৩ নম্বর দয়েহাটা স্ট্রিটের (অধুনা দিগম্বর জৈন টেম্পল রোড) এক দোতলা বাড়িতে। যে বাড়ির মালিক ছিলেন উত্তর-রাঢ়ি কায়স্থ জমিদার ভাগবত সিংহ। সেই বাড়িরই একতলার একটি ঘরে ঠাঁই পান সপুত্র ঠাকুরদাস। এই ভাগবত সিংহের কাছেই ২ টাকা বেতনের চাকরি করতেন তিনি। পরবর্তীতে বাসা বদল করে তাঁরা চলে আসেন বউবাজারের ১৫ নম্বর হিদারাম ব্যানার্জি লেনে। ওই গলিতে আনন্দ সেনের বাড়িতেও সপুত্র ঠাকুরদাস ছিলেন বেশ কিছুদিন। পরে ওই এলাকাতেই আট টাকা ভাড়ায় দু-কামরার বাড়িতে বছর তিনেক ছিলেন বিদ্যাসাগররা। ঠিকানা ছিল ৫৪ নম্বর হিদারাম ব্যানার্জি লেনে। এরপর ১২ নম্বর সুকিয়া স্ট্রিটের (অধুনা ৪৮এ, কৈলাস বসু স্ট্রিট) বাড়িতেও তিনি কিছুদিন ছিলেন। ১৮৫১ সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়ার পর কলেজের একতলার একটি ঘরে থাকতেন। সেই ঘরের সামনেই খোলা জায়গায় মাটি কুপিয়ে কুস্তির আখড়া তৈরি করেছিলেন। একসময় ওই ঘর ছেড়ে চলে আসেন কলেজ স্ট্রিটে। সেখানে কিছু বছর কাটানোর পর মেছুয়া বাজারে বাসা ভাড়া নেন তিনি। সেখান থেকে তিনি উঠে আসেন ৬৩, আমহার্স্ট স্ট্রিটে। ১৮৭১ সালে কাশীপুরের গঙ্গার ধারে হীরালাল শীলের বাংলো বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে টানা ৫ বছর ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একাধিক ভাষার বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতেন তিনি। একসময় সেই সংগ্রহের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ১৬ হাজার ছাড়িয়ে যায়। প্রায় ৪৯ বছর ভাড়া বাড়িতে কাটানোর পর তিনি উপলব্ধি করেন, অন্যের বাড়িতে অত বই ঠিকমতো রাখা সম্ভব নয়। তাই শেষপর্যন্ত নিজের বাড়ি তৈরিতে হাত দেন বিদ্যাসাগর। বাদুড় বাগানের বৃন্দাবন মল্লিক লেনে (বর্তমানে ৩৬, বিদ্যাসাগর স্ট্রিট) গড়ে ওঠে বিদ্যাসাগরের নিজের বসত বাড়ি। সেখানেই জীবনের শেষ ১৪ বছর কাটান তিনি।সেই তথ্য জানতে আজ কথায় কথায়,'একটি অজানা গল্প' শুনতে হবে।
অপ্রকাশিত ছন্দে ইতি, তোমাদের অর্ণব।এখানে আমি তুমি আর কিছু কথা চলো সাজিয়ে রেখেছি।শেষটি অবশ্যই শুনবেন আশা রাখি।দরকারে skip করেই শুনবেন।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
পাঠে:অর্ণব।
মুলভাষা:বাংলা
নতুন পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আপনাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম,এপারে
Facebook:
Https://facebook.com/EtiTomaderArnab
Insta:
Https://instagram.com/eti_tomader_arnab
By ARNAB CHAKRABORTYসময়টা ১৮২৮ সালের নভেম্বর মাস। উচ্চশিক্ষার জন্য বালক ঈশ্বরচন্দ্রকে নিয়ে প্রথম কলকাতায় আসেন তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। উঠেছিলেন ১৩ নম্বর দয়েহাটা স্ট্রিটের (অধুনা দিগম্বর জৈন টেম্পল রোড) এক দোতলা বাড়িতে। যে বাড়ির মালিক ছিলেন উত্তর-রাঢ়ি কায়স্থ জমিদার ভাগবত সিংহ। সেই বাড়িরই একতলার একটি ঘরে ঠাঁই পান সপুত্র ঠাকুরদাস। এই ভাগবত সিংহের কাছেই ২ টাকা বেতনের চাকরি করতেন তিনি। পরবর্তীতে বাসা বদল করে তাঁরা চলে আসেন বউবাজারের ১৫ নম্বর হিদারাম ব্যানার্জি লেনে। ওই গলিতে আনন্দ সেনের বাড়িতেও সপুত্র ঠাকুরদাস ছিলেন বেশ কিছুদিন। পরে ওই এলাকাতেই আট টাকা ভাড়ায় দু-কামরার বাড়িতে বছর তিনেক ছিলেন বিদ্যাসাগররা। ঠিকানা ছিল ৫৪ নম্বর হিদারাম ব্যানার্জি লেনে। এরপর ১২ নম্বর সুকিয়া স্ট্রিটের (অধুনা ৪৮এ, কৈলাস বসু স্ট্রিট) বাড়িতেও তিনি কিছুদিন ছিলেন। ১৮৫১ সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়ার পর কলেজের একতলার একটি ঘরে থাকতেন। সেই ঘরের সামনেই খোলা জায়গায় মাটি কুপিয়ে কুস্তির আখড়া তৈরি করেছিলেন। একসময় ওই ঘর ছেড়ে চলে আসেন কলেজ স্ট্রিটে। সেখানে কিছু বছর কাটানোর পর মেছুয়া বাজারে বাসা ভাড়া নেন তিনি। সেখান থেকে তিনি উঠে আসেন ৬৩, আমহার্স্ট স্ট্রিটে। ১৮৭১ সালে কাশীপুরের গঙ্গার ধারে হীরালাল শীলের বাংলো বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে টানা ৫ বছর ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একাধিক ভাষার বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতেন তিনি। একসময় সেই সংগ্রহের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ১৬ হাজার ছাড়িয়ে যায়। প্রায় ৪৯ বছর ভাড়া বাড়িতে কাটানোর পর তিনি উপলব্ধি করেন, অন্যের বাড়িতে অত বই ঠিকমতো রাখা সম্ভব নয়। তাই শেষপর্যন্ত নিজের বাড়ি তৈরিতে হাত দেন বিদ্যাসাগর। বাদুড় বাগানের বৃন্দাবন মল্লিক লেনে (বর্তমানে ৩৬, বিদ্যাসাগর স্ট্রিট) গড়ে ওঠে বিদ্যাসাগরের নিজের বসত বাড়ি। সেখানেই জীবনের শেষ ১৪ বছর কাটান তিনি।সেই তথ্য জানতে আজ কথায় কথায়,'একটি অজানা গল্প' শুনতে হবে।
অপ্রকাশিত ছন্দে ইতি, তোমাদের অর্ণব।এখানে আমি তুমি আর কিছু কথা চলো সাজিয়ে রেখেছি।শেষটি অবশ্যই শুনবেন আশা রাখি।দরকারে skip করেই শুনবেন।
তথ্যসূত্র:বর্তমান পত্রিকা।
পাঠে:অর্ণব।
মুলভাষা:বাংলা
নতুন পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আপনাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম,এপারে
Facebook:
Https://facebook.com/EtiTomaderArnab
Insta:
Https://instagram.com/eti_tomader_arnab