শুরু হতে যাচ্ছে রামাদান মাসের শেষ ১০ রাত্রি। এই রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন একটি রাত, যা হতে পারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সারা বছরের ভেতরে, রামাদান মাস হচ্ছে সবচেয়ে বরকতময়, এবং পুরো রামাদানের মধ্যে শেষ ১০ রাত হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং এই শেষ ১০ রাতের মধ্যে লাইলাতুল ক্বাদর (বা শবে কদর) হচ্ছে সবচেয়ে মহিমান্বিত। ১০০০ মাসের চেয়েও উত্তম এই রাতকে আমরা কীভাবে পেতে পারি, এবং কী কী আমল করতে পারি দেখে নিন এই পর্বে।