বাঁকুড়া মেডিকেলে এক সিস্টার ও রোগীর কোভিড পজেটিভ। ইএনটি মেল,ফিমেল ও মেল সার্জিক্যাল ওয়ার্ডে রোগী ভর্তি বন্ধ হচ্ছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে প্রায় ১০০ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষায় পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাম মন্দিরের ভুমি পূজোর দিনই রাজ্যে লকডাউন,এদিন রাজ্যে অশান্তি সৃষ্টি হলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের। এদিন বাঁকুড়ার বিষ্ণুপুরে দলীয় কর্মসুচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার লোকপুরের ফিভার ওয়ার্ডের সামনে এক রোগী অসুস্থ হয়ে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন অবশ্য মানবিকতার পরিচয় দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে এই অসুস্থ ব্যক্তির চিকিৎসার তদারকি করে। জানা যাচ্ছে এই ব্যক্তি শহরের আশ্রম পাড়া এলাকার বাসিন্দা। এবং হার্টের রোগী। সম্ভবত হাসপাতালে দেখাতে আসার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে মনে করস হচ্ছে।