Dhaka Post - ঢাকা পোস্ট

Dhaka Post - ঢাকা পোস্ট

By dhakapost.comNews
Download on the App Store

Dhaka Post - ঢাকা পোস্ট episodes

  • ছেলেরা যা পারেনি মেয়েরা তা পেরেছে
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। তাও আমি বলব, আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করছে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/national/152767
    2 min
  • ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা মেটার
    কোম্পানির ১৩ শতাংশ কর্মশক্তি বা ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন। বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এই দুঃসংবাদ দিয়েছেন।
    বিস্তারিত : https://www.dhakapost.com/international/152872
    2 min
  • টাঙ্গাইলে দোকানঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান
    বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ তিন বছরেও শেষ না হওয়ায় দোকানঘর ভাড়া নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। দোকান ঘেঁষে মানুষের আনাগোনা ও শব্দে চরম অস্বস্তি সত্ত্বেও দোকানঘরেই শিক্ষার্থীদের পড়াশোনা করতে হচ্ছে। এতে পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152881
    3 min
  • কুড়িগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব
    কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া উৎসব। বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জেলার স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152842
    3 min
  • ফেনীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
    ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (০৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152815
    2 min
  • ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে
    চলতি বছরের ডিসেম্বরে দেশে আসবে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ার সেন্টার তৈরি করেছে। ওই সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করা হবে। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসবে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/national/152738
    2 min
  • লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
    লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (০৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152747
    2 min
  • সমাবেশের নামে রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন প্রতিহত করবে
    সমাবেশের নামে বিএনপি জনগণের জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপি ঢাকায় ২০ লাখ লোক নিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152851
    2 min
  • শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় পাঠদান
    শেরপুরের নকলা উপজেলার গড়েরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রয়েছে মাত্র দুটি কক্ষ। যার একটিতে চলে অফিসের কার্যক্রম আর অন্যটিতে পাঠদান। ১২০ জনের বেশি শিক্ষার্থী থাকা এ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় বসেই করতে হয় ক্লাস।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/152796
    3 min
  • অল্পের জন্য রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল ১৬ শিক্ষার্থী
    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থী। বুধবার (০৯ নভেম্বর) সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/152802
    3 min

About Dhaka Post - ঢাকা পোস্ট

From the publisher's feed

Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.