Dhaka Post - ঢাকা পোস্ট

Dhaka Post - ঢাকা পোস্ট

By dhakapost.comNews
Download on the App Store

Dhaka Post - ঢাকা পোস্ট episodes

  • মাঠে গরু-মহিষ গেলে বন্দী করে টাকা আদায় করছে বাগান মালিকেরা
    আম বাগানে নেই কোনো আমগাছ। এমনকি গাছের নিচেও নেই কোনো ফসল। অথচ আম বাগানে বা তার আশেপাশে গরু-ছাগল গেলেই ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয় খোয়ারে। পরে করা হয় জরিমানা। একটি ছাগলে ৩০০ টাকা, গরুতে ৩ হাজার ও মহিষের জন্য নেওয়া হয় ৫ হাজার টাকা। এসব টাকা চলে যায় বাগান মালিকদের পকেটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রশাসন বা ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই স্থানীয় বাগান মালিকরা মিলে এমন খোয়াড় তৈরি করে জোরপূর্বক মোটা অঙ্কের জরিমানা আদায় করছেন।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/164547
    2 min
  • মেসির জয় উদযাপনে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাম্মাত
    ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা পেল বিশ্বকাপ শিরোপার দেখা। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির হাতে উঠল পরম আরাধ্য সোনালি ট্রফি। আর্জেন্টিনা ও মেসির ভক্ত তাম্মাত বিন খয়ের (২৩)। এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মেসি খেলে ফেলেছেন ১০০৩তম ম্যাচ। প্রিয় তারকার ১০০৩তম ম্যাচকে স্মরণীয় করে রাখতে বন্ধুদের কথা দিয়েছিলেন মেসি বিশ্বকাপ জিতলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ১ হাজার ৩ কিলোমিটার সাইকেল চালিয়ে পাড়ি দেবেন।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/164402
    2 min
  • বন্যায় ভেসে গেছে শীতবস্ত্র, তীব্র শীতে ছেঁড়া কাঁথাই একমাত্র ভরসা
    হাওরের মাঝে দাঁড়িয়ে আছে একটি মাটির ঘর। উঠানে দড়িতে ঝুলছে কয়েকটি কাঁথা। কাঁথাটির এমনই দুরবস্থা যে ছেঁড়ার আর কোনো জায়গাও যেন অবশিষ্ট নেই তাতে। এই কাঁথা দিয়ে কনকনে শীতের রাতে ৭ সন্তানকে নিয়ে ঘুমান সুনামগঞ্জের সদর উপজেলার গোয়ারচড়া গ্রামের ফাতেমা বেগম।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/164560
    3 min
  • সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়ার প্রস্তাব
    দেশে চলমান তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর। একইসঙ্গে বহুল প্রচলিত পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/economy/164565
    2 min
  • ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ করা হাবিবুর আটক
    বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/164572
    2 min
  • বিস্কুট খাওয়ার অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম
    মাদারীপুরে বিস্কুট খাওয়ার অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মান্না খাঁ নামে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের নোওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/164493
    2 min
  • সেই গডফাদারদের দেখতে চান শরিফুল রাজ
    ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি-শরিফুল রাজ দুজনার এখন দুটি পথ। এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে সন্তান এবং বিচ্ছেদও দেখে ফেলেছেন তারা। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা।
    বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/164543
    3 min
  • অতিথি পাখিতে মুখরিত উকড়ি বিল
    বিস্তীর্ণ জলরাশির মাঝে ভাসছে শাপলা, শালুক, পদ্মপাতা। সেই পদ্মপাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বক, রাঙা ময়ূরী, ছোট স্বরালী, সারশ, গাঙচিল, পানকৌড়ি, বকসহ নানা প্রজাতির দেশি-বিদেশী কয়েক হাজার পাখি। কখনও তারা দলবেঁধে জলকেলি খেলতে আবার কখনও মুক্ত আকাশে উড়ে বেড়াতে ব্যস্ত। কখনও আবার ব্যস্ত মাছ শিকারে। ভোর থেকে সন্ধ্যা অবধি পাখির এমন বিচরণ চোখে পড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী করিঞ্চা গ্রামের উকড়ি’র বিলে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/164509
    3 min
  • নড়াইলে নৌকাডুবি নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার
    নড়াইলে নৌকাডুবির চতুর্থ দিনে মাহমুদ শেখ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত মোট ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন বড়দিয়া ফেরিঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/164548
    2 min
  • জমেনি বাণিজ্য মেলা, চলছে সাজসজ্জার কাজও
    আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে রোববার। এটি ঢাকার ২৭তম আয়োজন। মাসব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে এসে মেলা প্রাঙ্গণে এখনো বিভিন্ন স্টলের নির্মাণ কাজ চলছে। অল্প সংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এলেও এখনো জমে উঠেনি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংশ্লিষ্টরা বলছেন, মেলা পুরোদমে জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/economy/164403
    3 min

About Dhaka Post - ঢাকা পোস্ট

From the publisher's feed

Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.