Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
October 29, 2022হাসপাতালে শিশু চুরি করতে গিয়ে নারী আটককুষ্টিয়া সদর হাসপাতালে শিশু চুরি করতে গিয়ে লিমা খাতুন (৩০) নামের এক নারী আটক হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে হাতেনাতে ধরা পড়েন ওই নারী। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।বিস্তারিত-https://www.dhakapost.com/country/150313...more2minPlay
October 29, 2022স্ত্রীর ওপর অভিমান, শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যাবাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/150316...more3minPlay
October 29, 2022বান্দরবানে ব্রিজে পর্যটকবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল হেলপারেরবান্দরবান সদর উপজেলার কুহালা ইউনিয়নে ব্রিজে পর্যটকবাহী বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/150318...more2minPlay
October 29, 2022ইলিশ ধরা শুরু২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। বিস্তারিত-https://www.dhakapost.com/national/150321...more2minPlay
October 29, 2022পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধপদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌপথ পার হতে আসা যানবাহনের সংখ্যা কম থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি নেই বলে জানা গেছে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/150325...more2minPlay
October 29, 2022সোয়া ৩ ঘণ্টা পর পাটুরিয়া - দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার সোয়া ৩ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।বিস্তারিত-https://www.dhakapost.com/country/150330...more2minPlay
October 29, 2022ঘন কুয়াশায় ‘ঢাকা’গত সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানার পর দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও কুয়াশার চাদর দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরে কুয়াশার দাপট বেশ চোখে পড়ছে। তবে শনিবার (২৯ অক্টোবর) সকালে এ ‘দাপটটা’ গত কয়েকদিনের তুলনায় খানিক বেশিই মনে হলো!বিস্তারিত-https://www.dhakapost.com/national/150332...more2minPlay
October 28, 2022রংপুরে বিএনপির বিলবোর্ড নিয়ে ক্ষুব্ধ আ.লীগ, প্রতিহতের ঘোষণারংপুরে আওয়ামী লীগ নেতাদের সাঁটানো বিলবোর্ডের ওপর বিএনপির গণসমাবেশের বিলবোর্ড সাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির সাঁটানো বিলবোর্ড অপসারণে আলটিমেটাম দিয়েছে মহানগর আওয়ামী লীগ। একই সঙ্গে রংপুরে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।বিস্তারিত : https://www.dhakapost.com/country/150232...more2minPlay
October 28, 2022ইলিশ না থাকায় মাছের বাজারে উত্তাপইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। যে কারণে বাজারে নেই মাছটি। এর প্রভাবে অন্য প্রায় সব মাছের দামই বাড়তি। বিক্রেতারা বলছেন, ইলিশ না থাকায় কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে অন্য মাছের দাম। বাজারে ইলিশ এলে মাছ বাজারের এই উত্তাপ কমে আসবে বলে প্রত্যাশা তাদের।বিস্তারিত : https://www.dhakapost.com/economy/150195...more3minPlay
October 28, 2022নদীভাঙন রোধে এলাকাবাসীর বিশেষ মোনাজাতলক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন। মহান আল্লাহর কাছে ভাঙন থেকে মুক্তি চেয়েছেন সবাই।বিস্তারিত : https://www.dhakapost.com/country/150217...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.