Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
October 16, 2022লালনের আখড়ায় জড়ো হচ্ছেন ভক্ত-অনুসারীরাআধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের ১৩২তম তিরোধান দিবস আগামীকাল সোমবার (১ কার্তিক)। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে হাজারো ভক্ত-অনুসারীরা দূর-দূরান্ত থেকে ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে কয়েকশ অস্থায়ী থাকার জায়গা ও দোকান বসানো হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/147682...more2minPlay
October 16, 2022Tesla Pi Phone : কি কি ফিচার থাকছে, এতো আলোচনা কেন?স্যামসাং, অ্যাপলকে চিন্তায় ফেলে দিয়েছেন ইলন মাস্ক। স্মার্টফোন দুনিয়ায় আসছে এই মার্কিন ধনকুবেরের প্রতিষ্ঠান টেসলা। চলতি বছর ডিসেম্বরেই বিক্রি শুরু হবে নতুন স্মার্টফোন ‘টেসলা পিআই ফোন’।বিস্তারিত-https://www.dhakapost.com/technology/147644...more3minPlay
October 16, 2022নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলে আটকচাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/147609...more3minPlay
October 16, 2022কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২০দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/147599...more2minPlay
October 16, 2022সুনামগঞ্জে জমে উঠেছে কুস্তি খেলা, মাঠে - মাঠে দর্শকের ঢলভাটি অঞ্চল সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি খেলা কুস্তি। যুগ যুগ ধরে চলে আসছে জনপ্রিয় এই খেলা। হাওরে ধান কাটার পর প্রতি বছরই গ্রামে-গ্রামে আয়োজন করা হয় এই খেলার। কিন্তু করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ ছিল এই খেলা। তবে করোনা ও বন্যার পর আবারও প্রাণ ফিরেছে কুস্তি খেলায়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/147590...more2minPlay
October 16, 2022উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যাকক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।বিস্তারিত-https://www.dhakapost.com/country/147542...more2minPlay
October 16, 2022ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৩৪সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এ সময়ে ৭৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮৯ জনে।বিস্তারিত-https://www.dhakapost.com/national/147537...more3minPlay
October 16, 2022করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত পৌনে ৩ লাখচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে পৌনে তিন লাখের নিচে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/147586...more3minPlay
October 16, 2022চলন্ত বাস থেকে ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যাত্রীররাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ‘৮ নম্বর’ পরিবহনের একটি বাস থেকে আবু সায়েম মুরাদ (৩৬) নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক মো. শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।বিস্তারিত-https://www.dhakapost.com/national/147541...more3minPlay
October 16, 2022নির্বাচনী প্রচারণার শেষ দিন সদস্য প্রার্থীর ওপর হামলানড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে সদস্য প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/147574...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.