Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
October 01, 2022রাজকুমারের পর রাজপুত্রঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী তাদের সন্তান থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। কাছাকাছি সময়ে দুজনেই ফেসবুক পোস্টের মাধ্যমে শেহজাদ খান বীর নামের পুত্র সন্তানের ঘোষণা দিয়েছেন।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/144724...more2minPlay
October 01, 2022জিম করতে গিয়ে প্রাণ হারালেন সালমানের ‘বডি ডাবল’জিম করতে গিয়ে মারা গেলেন বলিউড সুপারস্টার সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স হয়েছিল ৫০ বছর।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/bollywood/144853...more2minPlay
October 01, 2022চাঁদপুরে ইলিশের ডিমের সরবরাহ কম, বিক্রি হচ্ছে আঁশইলিশের শহর চাঁদপুর। ইলিশের মৌসুমে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ আমদানি হয়। এসব ইলিশ আসে সাগর মোহনা অঞ্চল থেকে। তাছাড়া চাঁদপুরের পদ্মা-মেঘনায়ও প্রচুর ইলিশ ধরা পড়ে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘাটে চলে ইলিশের কারবার। প্রতিটি আড়তের সামনে ইলিশের বড় বড় স্তূপ তৈরি করা হয়। পাশেই বরফ ভেঙে প্যাকেটজাত করা হয় ইলিশ।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144789...more3minPlay
October 01, 2022প্রবাস থেকে ফিরে মেক্সিকান ঘাস চাষে সফল রাব্বিবাড়ি বা অফিসের আঙিনা, বাগানে, কবরস্থানে, পাহাড়ে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রবাস থেকে ছুটে আসেন গোলাম রাব্বি নামে এক যুবক। তার স্বপ্ন ছিল পরিবেশ রক্ষা করা, কর্মসংস্থান তৈরি ও নিজেকে স্বাবলম্বী করা। সেই লক্ষ্য নিয়ে প্রথমে ৪০ শতাংশ পতিত জমিতে সবুজ পরিবেশবান্ধব মোলায়েম লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। পরে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ করছেন। মাত্র দেড় বছরের মধ্যে মাসে আয় করছেন ২ লাখ করে টাকা। বর্তমানে ঘাস চাষ প্রকল্পে ৩০-৪০ জন লোক কাজ করছেন।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144694...more4minPlay
October 01, 2022পদ্মা সেতুর সুফল পাচ্ছেন গোপালগঞ্জের সবজি চাষিরাপদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছে গোপালগঞ্জের কৃষকরা। তারা নিজেদের ক্ষেতে উৎপাদিত সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ ১৩ জেলার বড় বড় পাইকারি বাজারে পৌঁছাতে পারছে। এতে জেলার প্রায় ১০ হাজার কৃষক পাচ্ছেন তাদের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144861...more3minPlay
October 01, 2022ছোট্ট দীপু ফিরলেও মা ফিরেছে লাশ হয়ে, বাবা এখনো নিখোঁজদীপুর বয়স মাত্র তিন বছর। এই বয়সে তার পুরোটা জুড়ে রয়েছে মা। মায়ের কাছেই তার যত আবদার। তাইতো বড় দুই ভাইকে ফাঁকি দিয়ে মা-বাবার সঙ্গে মহালয়া দেখতে গিয়েছিল সে। কিন্তু এই মহালয়া দেখতে যাওয়ায় কাল হলো তার জীবনে। সে বেঁচে ফিরলেও মা ফিরেছেন লাশ হয়ে। আর বাবা এখনো নিখোঁজ রয়েছেন।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144702...more2minPlay
October 01, 2022বড় মেয়েকে পুলিশ ছোট মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন দীপকভূমিকা ও দীপশিখা দুই বোন। তাদের মাঝে খুনসুঁটি ছিল বেশ। পড়শোনার সুবাদে বড় মেয়ে থাকতো বাইরে আর ছোট মেয়ে বাসায়। ছোট দীপশিখা পুরো বাড়ি মাতিয়ে রাখতো। ভূমিকা পড়াশোনায় ছিল বেশ মেধাবী। দুই মেয়ে যেন রত্ন হয়ে উঠেছিল পরিবারের জন্য। দুই মেয়েকে নিয়ে স্বপ্নে বিভোর ছিলেন বাবা দীপক চন্দ্র। তবে করতোয়ায় নৌকাডুবিতে ভেঙে চুরমার হয়ে গেছে তার স্বপ্ন। দুই মেয়েকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন দীপক।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144550...more3minPlay
October 01, 2022হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪৫ভয়াবহ বিধ্বংসী হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।বিস্তারিত : https://www.dhakapost.com/international/144832...more3minPlay
October 01, 2022একুশে পদকজয়ী সাংবাদিক তোয়াব খান আর নেইদেশবরেণ্য সাংবাদিক নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান (৮৭) আর নেই।শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। দৈনিক বাংলার এক প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য জানানো হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/mass-media/144866...more3minPlay
October 01, 2022প্রেমের টানে জয়পুরহাটের মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবকজর্ডানে একটি কোম্পানিতে চাকরি করতেন জয়পুরহাটের এক নারী। ওই কোম্পানির সুপাইভাইজার পদে ছিলেন শ্রীলঙ্কান এক যুবক। সেখানেই তাদের পরিচয় হয়। এরপর প্রেম। দেড় বছর আগে ওই যুবক তার নিজ দেশে ফিরে যান। সম্প্রতি তিনি শ্রীলঙ্কা থেকে জয়পুরহাটে এসেছেন। বিয়েও করেছেন ওই নারীকে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/144715...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.