Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
September 26, 2022করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরো ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে।বিস্তারিত : https://www.dhakapost.com/national/143953...more2minPlay
September 26, 2022অননেট কলড্রপে এখন ক্ষতিপূরণ তিনগুণকোনো গ্রাহক কলড্রপে ক্ষতিগ্রস্ত হলে এখন থেকে তিনগুণ ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ একই অপারেটরে কল করার (অননেট) ক্ষেত্রে ১০ সেকেন্ডের মধ্যে কলড্রপ হলে গ্রাহক মিনিট হিসাবে ৩০ সেকেন্ড ফেরত পাবেন। ১ অক্টোবর থেকে এ নিয়ম চালু হচ্ছে।বিস্তারিত : https://www.dhakapost.com/national/143976...more2minPlay
September 26, 2022দেড় মাস আগে বিয়ে, করতোয়ায় নবদম্পতির বিচ্ছেদদেড় মাস আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন হিমালয়-বন্যা। আসন্ন দুর্গাপূজা ঘিরে দেখেছিলেন নানা স্বপ্ন। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সবার সঙ্গে মন্দিরে মহালয়া উপলক্ষে ধর্মসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে গিয়ে করতোয়ার পানিতে স্নান করে পাপমুক্তির আশা ছিল। তবে কে জানত সেই করতোয়ায় বিচ্ছেদ ঘটাবে তাদের।বিস্তারিত : https://www.dhakapost.com/country/143908...more3minPlay
September 26, 2022সাংবাদিক ইলিয়াসের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বনজ কুমারপুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করবেন বনজ কুমার।বিস্তারিত : https://www.dhakapost.com/national/143942...more3minPlay
September 26, 2022মৃত বেড়ে ৪৭, করতোয়ার তীরে মরদেহের অপেক্ষায় স্বজনরাপঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় লাশের সারি দীর্ঘ হচ্ছে। এ দুর্ঘটনায় দুই দিনে নারী ও শিশুসহ ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের মরদেহের অপেক্ষায় ঘটনার পর থেকেই করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা। মরদেহ উদ্ধারের খবর জানতে পারলেই নদীর পাড় থেকে স্বজনরা ছুটে যাচ্ছেন স্থানীয় মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে। সেখানেই রাখা হচ্ছে উদ্ধারকৃত মরদেহ।বিস্তারিত : https://www.dhakapost.com/country/143982...more3minPlay
September 26, 2022পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতপঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/143950...more2minPlay
September 26, 2022চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ২৬চট্টগ্রামে বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। আর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন।বিস্তারিত-https://www.dhakapost.com/national/143926...more2minPlay
September 26, 2022হিমাচল প্রদেশে গাড়ি খাদে, নিহত ১০ পর্যটকভারতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। নিহত ১০ জনই পর্যটক। নিহতদের মধ্যে তিনজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/international/143896...more2minPlay
September 26, 2022পরিবারের চার সদস্য হারিয়ে নির্বাক রবিন চন্দ্রপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের হাতিডুবা ছত্রশিকারপুর গ্রামের বাসিন্দা রবিন চন্দ্র। পেশায় তিনি একজন ভাটাশ্রমিক। মহালয়া দেখতে তার পরিবার থেকে পাঁচ সদস্য গিয়েছিলেন। তার মধ্যে চারজন নৌকা ডুবে মারা গেছেন, একজন বেঁচে ফিরেছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/143871...more2minPlay
September 26, 2022কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেল উদ্ধার, আটক ২কুড়িগ্রাম পৌর শহরের ধরলা সেতু সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুত ও বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালানো হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/143877...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.