Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
September 18, 2022পদ্মা সেতুর নাট বল্টু খোলা সেই যুবকের জামিন স্থগিতপদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/142328...more2minPlay
September 18, 2022রূপকথার গল্পে ফেরাবে তাজহাট জমিদার বাড়িপাঠ্যপুস্তকে পড়া আর টেলিভিশনের পর্দায় দেখা রূপকথার গল্পের মতোই যেন তাজহাট জমিদার বাড়ির ইতিহাস। প্রাচীন রঙ্গপুরে (বর্তমান রংপুর) এক সময় ব্যবসা হতো হীরা, মানিক ও জহরতের। বিক্রি হতো নামিদামি হীরা, মানিক ও জহরত খচিত তাজ বা টুপির। আর এই স্বর্ণ ব্যবসা শুরু করেছিলেন মান্না লাল রায়। যিনি সুদূর পাঞ্জাব থেকে রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/141995...more5minPlay
September 18, 2022জামালের খেলা মেসির কথাই মনে করিয়ে দেয় তাকে৩৬-এ পা রেখেও লিওনেল মেসি এখনো মুহূর্তের ঝলকে ম্যাচের মোড় বদলে দিতে পারেন। মাঠের উপস্থিতি, বল পায়ের কারিকুরির কারণে শেষ দশ বছরে ‘নতুন মেসি’ খেতাব কম খেলোয়াড় পাননি, তবে তাদের মেসির মতো এভাবে ম্যাচের মোড় বদলে দিতে পারেন না তাদের কেউই। জার্মান কিংবদন্তি লোথার ম্যাতায়াস অবশ্য এমন একজনের দেখা পেয়ে গেছেন। বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে দেখে অন্তত এমনটাই মনে হয় তার।বিস্তারিত : https://www.dhakapost.com/sports/football/142398...more2minPlay
September 18, 2022করোনার ঊর্ধ্বগতি : মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে শতভাগ মানুষের মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।বিস্তারিত : https://www.dhakapost.com/health/142360...more3minPlay
September 18, 2022নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হকনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট কাণ্ডে ধর্ষণ মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/142368...more2minPlay
September 18, 2022পাঁঠার খামারে স্বপ্ন বুনছেন তৃতীয় লিঙ্গের রত্নাবিদেশি জাতের বিশালদেহী পাঁঠার গলা জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন, পিঠে হাত বুলিয়ে কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন আবার ওদের সঙ্গে কথা বলছেন, কখনোবা গান শোনাচ্ছেন আবার নিজেই সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। এটি তৃতীয় লিঙ্গের রত্নার পাঁঠার খামারের নিত্যদিনের চিত্র।বিস্তারিত : https://www.dhakapost.com/country/142342...more3minPlay
September 18, 2022বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরতে বোরকা পরেছেন ফারিয়াছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সবশেষ তিনি আলোচিত হয়েছেন কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে। এই নাটকে তার করা ‘অন্তরা’ চরিত্রটি এখন দর্শকের মুখে মুখে।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/142163...more2minPlay
September 18, 2022রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহতকক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ইলিয়াস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/142391...more2minPlay
September 18, 2022করোনা শনাক্তের হার বেড়ে ১২.৭২ শতাংশদেশে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে।বিস্তারিত : https://www.dhakapost.com/national/142401...more2minPlay
September 18, 2022চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দাম চড়াচাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। অধিকাংশ মাছ আসছে সাগর মোহনা অঞ্চল থেকে। সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় খুব একটা ইলিশের দেখা মিলছে না। গত এক মাসের তুলনায় ঘাটে ইলিশের আমদানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের। প্রতিদিন কমপক্ষে দেড় হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। এর আগে ৪০০ থেকে ৬০০ মণ ইলিশ আসতো ঘাটে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/142046...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.