Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 19, 2022মেসির সমর্থনে মধ্যরাতে রাজপথে সাকিববাংলাদেশ ক্রিকেটের নাম্বার ওয়ান তারকা সাকিব আল হাসান। টাইগার এই অলরাউন্ডার লিওনেল মেসির বড় ভক্ত। আর সেই মেসির আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতল তখন আনন্দে তার ভেসে যাওয়াটাই তো স্বাভাবিক। আর্জেন্টিনার এই শিরোপা জয়ের আনন্দ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এমন উৎসব আনন্দের দিনে অবশ্য ঘরে বসে থাকেননি টাইগার অধিনায়ক সাকিবও। প্রিয় দলের শিরোপা জয়ের রাতে রোববার রাস্তায় নেমে উদযাপন করেছেন।বিস্তারিত : https://www.dhakapost.com/sports/cricket/161331...more3minPlay
December 19, 2022পুরো পরিবার ট্রমায়, এখন দায় কে নেবে!‘বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর থেকেই মেয়েটা হয়রানির শিকার। এরপর তো সুনির্দিষ্ট ক্লু ছাড়াই হত্যা মামলায় আসামি করে বুশরাকে জেলে পাঠানো হলো। কিছু সময় কাটালেই কেউ খুনি হয়ে যায় না। এটা আমরা বলেছি, অনুরোধ করেছি, কিন্তু শোনা হয়নি। আমার মেয়েটার সর্বনাশ যা হবার তো হয়েই গেল। ডিবি-র্যাব তো বলেছে, ফারদিন খুন হয়নি, আত্মহত্যা করেছে।’বিস্তারিত : https://www.dhakapost.com/national/161364...more4minPlay
December 19, 2022‘আমাকে একটি ব্রিজ করে দেন, হাতে হেঁটে সাঁকো পার হতে এখন কষ্ট হয়’৩ বছর বয়স থেকে অজানা এক রোগে আরিফের জীবনে নেমে আসে পঙ্গুত্ব। তারপর থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করেই পার করেছেন প্রতিটি দিন। প্রতিবন্ধী হলেও ছোট একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে জীবিকার জন্য তাকে বাড়ি থেকে যেতে হয় ২ কিলোমিটার দূরে। ঘর থেকে বের হলেই তাকে খাল পার হতে হয়। পা অকেজো হওয়ায় হাত দিয়ে হেঁটে তাকে খালের ওপরে বাঁশের সাঁকো পাড়ি দিতে হয়। আরিফ জীবনের ৪৫টি বছর পার করেছেন এই সাকোর সঙ্গে যুদ্ধ করে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/161350...more3minPlay
December 19, 2022বিকিনিতে বলিউডের ‘কমলা’ সুন্দরীরাশাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক তুঙ্গে। বিভিন্ন সংগঠন থেকে উঠেছে বয়কটের ডাক। মূল কারণ, দীপিকার পরনের ওই ‘গেরুয়া’ তথা ‘কমলা’ রংয়ের মনোকিনি। অথচ বেশিরভাগ বলিউড নায়িকার পছন্দের বিকিনির রং কমলা। রীতিমতো আগুন ঝরাচ্ছেন তারা।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/161212...more2minPlay
December 19, 2022শাহরুখের ‘ডাংকি’ ছবির সেটে গোমূত্র হাতে বিক্ষোভএমনিতেই ‘পাঠান’ নিয়ে বির্তকের শেষ নেই। দেশ জুড়ে বিক্ষোভ এই ছবিকে কেন্দ্র করে। এবার শাহরুখের এই ছবির আঁচ এসে পড়ল ‘ডাংকি’-র ওপর।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/161299...more3minPlay
December 19, 2022বগুড়া - ৪ আসনে এমপি পদে নির্বাচন করতে চান হিরো আলমজাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা পাঁচ সংসদ সদস্যের শূন্য আসনে ভোট গ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/161301...more2minPlay
December 19, 2022আফগানিস্তানে সুরঙ্গে বিস্ফোরণে নিহত অন্তত ১৯আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের একটি সুরঙ্গে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। রোববার কাবুলের স্থানীয় এক কর্মকর্তা সুরঙ্গে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/international/161196...more2minPlay
December 19, 2022করোনায় মৃত্যু সাড়ে ৫শ’র নিচে, শনাক্ত আরও ৩ লাখচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে সাড়ে ৫শ’র নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ৩ লাখে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/161293...more3minPlay
December 19, 2022খেলা দেখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যুশ্বাসরুদ্ধকর ফাইনাল। গোল-পাল্টা গোল। এভাবেই এগিয়ে যাচ্ছিল ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ। কাঙ্ক্ষিত গোল উদযাপন করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যান রাকিব হাসান (২২) নামের এক যুবক।বিস্তারিত-https://www.dhakapost.com/country/161276...more2minPlay
December 19, 2022খোলা ট্রাকে উচ্ছ্বাস, শিশু - কিশোরসহ আটক ৯০ আর্জেন্টাইন সমর্থকচুয়াডাঙ্গায় খোলা ট্রাকে করে অনিরাপদভাবে আনন্দ উচ্ছ্বাস করায় শিশুসহ প্রায় ৮০-৯০ আর্জেন্টাইন সমর্থককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে শিশু-কিশোরদের তাদের পরিবারের জিম্মায় দিয়ে ট্রাক জব্দসহ চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/161279...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.