Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 11, 2022আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ২৬৫ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৬৬ জনের। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৮১ জন।বিস্তারিত-https://www.dhakapost.com/health/159520...more2minPlay
December 11, 2022নতুন প্রেমে মজেছেন সালমান!বলি আকাশে নয়া গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নতুন প্রেমে মজেছেন সালমান খান। তবে এবার কোনো বিদেশিনীর সঙ্গে মন দেওয়া-নেওয়া নয়। পুরোপুরি ভারতীয় তরুণীকেই সপে দিয়েছেন নিজের মন।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/159490...more2minPlay
December 11, 2022ছেলের হাতে অভিনেত্রী খুনবেসবলের ব্যাট দিয়ে মাথায় আঘাত করে অভিনেত্রী বীণা কাপুরকে খুন করলেন তারই ছেলে। সম্পত্তির কারণে হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা বিনোদন জগতে। বীণা কাপুরের জুহুর বাড়িতেই ঘটেছে এই ঘটনা।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/159512...more3minPlay
December 10, 2022ঢাকার রাস্তা থেকে হঠাৎ উধাও বাসবিএনপির সমাবেশ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আজ (শনিবার) সকাল থেকেই ঢাকার রাস্তা থেকে বাস উধাও হয়ে গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও অন্যান্য দিনের চেয়ে সেগুলোর সংখ্যাও কম। বিস্তারিত-https://www.dhakapost.com/national/159403...more2minPlay
December 10, 2022আর্জেন্টিনার জয়ে সিলেটে সমর্থকদের উচ্ছ্বাসকাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইব্রেকারে লাওতারো মার্টিনেজের শট জাল ছোঁয়ামাত্র সারাবিশ্বে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই উচ্ছ্বাস থেকে বাদ যায়নি সিলেটের আর্জেন্টাইন সমর্থকরাও। জয়ের সঙ্গে সঙ্গে সিলেট নগরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল ও স্লোগান দিতে দেখা যায় আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের।বিস্তারিত-https://www.dhakapost.com/country/159381...more2minPlay
December 10, 2022স্লোগানে স্লোগানে মুখর গোলাপবাগ মাঠবিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ভোর থেকেই থেমে থেমে নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ মাঠ ও আশাপাশের এলাকা। দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছে নেতাকর্মীরা।বিস্তারিত-https://www.dhakapost.com/politics/159398...more2minPlay
December 10, 2022গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরুনির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে বিএনপি। নির্ধারিত সময় অনুসারে বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১০টাতেই সমাবেশ শুরু করে দেওয়া হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/politics/159421...more3minPlay
December 10, 2022পিঠাপুলির উৎসবে মেতেছেন রাবি শিক্ষার্থীরাপিঠাপুলি উৎসবে মেতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। উৎসবে ছিল বাহারি পিঠার স্টল, নাচ-গান, আনন্দ-উল্লাস, আবৃত্তিসহ সাংস্কৃতিক আয়োজনের আসর।বিস্তারিত-https://www.dhakapost.com/campus/159356...more2minPlay
December 10, 2022মাঠে জায়গা না পেয়ে রাস্তায় নেতাকর্মীরাবিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা রাজধানীর গোলাপবাগ মাঠে আসছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবু সমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় তারা সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় অবস্থান নিয়েছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/politics/159442...more3minPlay
December 10, 2022সমাবেশ মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতারাবিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশের মঞ্চে একে একে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করেছেন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে মঞ্চে অবস্থান করছেন। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/politics/159406...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.