Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
November 30, 2022‘তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই’যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশে মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা-উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/157303...more2minPlay
November 30, 2022অবহেলিত সেই গ্রাম এখন অর্থনীতিতে সমৃদ্ধ, শুঁটকিপল্লী নামে খ্যাতএক সময়ের অবহেলিত লালপুর ইউনিয়ন এখন অথনৈতিকভাবে সমৃদ্ধ এক জনপদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামটিকে দেশজুড়ে পরিচিতি দিয়েছে শুটকি। গ্রামটিকে এখন শুঁটকিপল্লী হিসেবেই বেশি চেনে মানুষ। এছাড়া ভারতেও রপ্তানি হয় শুটকিপল্লীতে তৈরি পুঁটি শুঁটকি। প্রতি বছর এ পল্লী থেকে অন্তত ১০০ কোটি টাকার দেশীয় মাছের শুঁটকি বাজারজাত করা হয়। তবে পর্যাপ্ত পুঁজি না থাকায় ব্যবসাটিকে বড় করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/156609...more3minPlay
November 30, 2022ঢামেকে নির্বাচনের পোস্টার কেটে ফেলায় কর্মচারীদের মধ্যে উত্তেজনাবাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির (বাচসকস) সাংগঠনিক সংসদ নির্বাচনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কলেজ চত্বরে নির্বাচনী পোস্টার-ফেস্টুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঢামেক হাসপাতালের কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বিস্তারিত : https://www.dhakapost.com/national/157282...more2minPlay
November 30, 2022সিরাজগঞ্জে বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেপ্তার ২ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিস্তারিত-https://www.dhakapost.com/country/157213...more3minPlay
November 30, 2022জয়দেবপুর স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচিগাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামে একটি সংগঠন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর থেকে অবস্থান কর্মসূচি চলছে। এতে স্টেশনের উভয় মুখে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157233...more3minPlay
November 30, 2022মাটিতে পুঁতে রাখা হয়ে ছিল ৮৬টি স্বর্ণের বারঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৬টি স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার যাদবপুর এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।বিস্তারিত-https://www.dhakapost.com/country/157190...more2minPlay
November 30, 2022বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাট্টা এলাকায় লতা সরকার নামে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে ধর্ষণের পর গায়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।বিস্তারিত-https://www.dhakapost.com/national/157204...more3minPlay
November 30, 2022তারে আটকে ছিল শালিক, উদ্ধার করল বিদ্যুৎ বিভাগবৈদ্যুতিক খুঁটিতে দুপুর থেকে আটকে ছিল একটি শালিক পাখি। স্থানীয়রা অনেক চেষ্টা করেও পাখিটি উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে জানালে বিদ্যুৎ অফিসের লোকজন এসে পাখিটিকে উদ্ধার করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনে থেকে পাখিটি উদ্ধার করা হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157196...more3minPlay
November 30, 2022ট্রেনের ধাক্কায় ইউএনও অফিসের নৈশপ্রহরী নিহতলালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা রেল গেটে ট্রেনের ধাক্কায় উপজেলা নির্বাহী অফিসের নৈশপ্রহরী মো. সোহরাব হোসেন (৫২) নিহত হয়েছেন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/157214...more2minPlay
November 30, 2022একদিনে শনাক্ত সোয়া ৪ লাখ, মৃত্যু আরও ৮ শতাধিকচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া ৪ লাখে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/157216...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.