শেখ লাবনান জামি ও অহিদ আল হক দুই বন্ধু। তারা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ২০২১ সালের আগস্ট মাসে তারা বাংলাদেশের মানচিত্রের আদলে গিটার তৈরির কাজ শুরু করেন। এক বছরের চেষ্টায় তারা গিটার তৈরি করতে সক্ষম হন। এখন তাদের তৈরি গিটার চমক সৃষ্টি করছে।
মাদারীপুরে নিখোঁজের দুই দিন পর মৌসুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর মিয়াজী। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামের ২০ শিশু-কিশোর।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পর খবর রটেছিল ইনজুরিতে লিওনেল মেসি। এমনকি পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেসব খবরকে এবার উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। টাউন হল মাঠের এই সমাবেশ দুপুর ১২টায় শুরুর কথা রয়েছে। তবে শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই কুমিল্লা নগরীর প্রতিটি সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। ইতোমধ্যে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন।
বাগেরহাটের ফকিরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে মেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.