Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
November 18, 2022৪ এলইডি স্ক্রিনে সমাবর্তনে অংশ নেবেন ৭ কলেজের শিক্ষার্থীরামাঠজুড়ে বিশাল প্যান্ডেল। ভেতরে সারি সারি সাজানো প্লাস্টিকের চেয়ার। মাথার উপর ৮ সারিতে দেওয়া হয়েছে পাখা। রয়েছে লাইট। স্থাপন করা হয়েছে চারটি এলইডি স্ক্রিন। দর্শক সারির শুরুতে এবং মাঝে স্থাপন করা এই চারটি স্ক্রিনেই সমাবর্তনের মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।বিস্তারিত : https://www.dhakapost.com/campus/154689...more2minPlay
November 17, 2022আর্জেন্টিনার জয়ের জন্য মোনাজাত ধরলেন তৌসিফআর মাত্র তিন দিন বাকি! বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। রবিবার (২০ নভেম্বর) আরব দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। ফুটবল ঘিরে উন্মাদনা সবখানেই। বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ এলেই এই দু’দলকে নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে যায় পুরো দেশ। এবার ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখা যাবে টিভি নাটকে।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/154612...more2minPlay
November 17, 2022সোনার দাম ফের বাড়লপাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।বিস্তারিত : https://www.dhakapost.com/economy/154624...more3minPlay
November 17, 2022শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়াছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। এর জন্য অবশ্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই নায়িকাকে। দর্শকপ্রিয় ধারাবাহিকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/154575...more3minPlay
November 17, 2022উপস্থাপিকা ভাইরাল হতে মীর সাব্বিরকে পুঁজি করল: জয়গত কদিন ধরেই নেট মাধ্যমে ভাইরাল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও। যেখানে অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/154496...more3minPlay
November 17, 2022৬৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যুসারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ জনে।বিস্তারিত : https://www.dhakapost.com/national/154573...more2minPlay
November 17, 2022ফসলের মাঠেও বিশ্বকাপের হাওয়া, জার্সি পরে ধান কাটছেন শ্রমিকরাবিশ্ব কাঁপছে বিশ্বকাপের জ্বরে। সেই জ্বরে আক্রান্ত বাংলাদেশও। বিশ্বকাপ উন্মাদনার এই হাওয়া বাঙালির বাড়ির ছাদ, বাউন্ডারি ওয়াল, পিচঢালা পথ পেরিয়ে পৌঁছে গেছে ফসলের মাঠেও। সেখানে দেখা গেছে প্রিয় দলের জার্সি পরে আমন ধান কাটায় মেতেছেন শ্রমিকেরা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/154584...more2minPlay
November 17, 2022বাহারি রঙের পোশাক পরে সমাবেশে ছাত্রদল নেতা-কর্মীরারাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চলছে ছাত্র সমাবেশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সমাবেশে লাল, নীল, সবুজ, হলুদসহ হরেক রঙের ক্যাপ ও গেঞ্জি পরে অংশ নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।বিস্তারিত : https://www.dhakapost.com/politics/154551...more2minPlay
November 17, 2022মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর দ্বাদশ চালানসিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর স্টিলের পাইপ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এম ভি ইয়ং শুন’।বিস্তারিত : https://www.dhakapost.com/country/154376...more2minPlay
November 17, 2022চবি শিক্ষার্থীদের বাকিতে খাবার দিয়ে ৩৪ বছরের ব্যবসা শেষ ওলিরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের সামনে দু-চার দিন আগেই চালু হয়েছে শাহজালাল হোটেল। কিন্তু বিগত ৩৪ বছর ধরে এই খাবার হোটেলটির নাম ছিল প্রয়াস। সেই হোটেলের মালিক ছিলেন ওলি আকন। ১৯৮৮ সালে স্বল্প পুঁজি নিয়ে গিয়েছিলেন সেখানে। স্বপ্ন ছিল ব্যবসার প্রসার বাড়বে, সংসারে ফিরবে আর্থিক সচ্ছলতা। কিন্তু চলতি মাসে তল্পিতল্পা গুছিয়ে শূন্য হাতে তিনি ফিরেছেন গ্রামের বাড়িতে। একটি পয়সাও মুনাফা নিয়ে ফিরতে পারেননি। রয়ে গেছে ঋণের বোঝা। বিস্তারিত-https://www.dhakapost.com/country/154416...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.