বিমান সাধারণত আকাশে উড়বে এটাই স্বাভাবিক। কিন্তু সড়কে বিমানের দেখা সত্যিই বিস্ময়ের। ভারতের অন্ধ্রপ্রদেশে রাস্তায় হঠাৎ দেখা গেল উড়োজাহাজের। সড়কের আন্ডারপাসে আটকে থাকতে দেখা যায় বিমানটিকে। এটি দেখতে হাজারও মানুষ ভিড় জমান।
জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে গত দুই দিনে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর রায়পুরায় দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গাজীপুর সিটি কর্পোরেশনের চত্বর বাজার থেকে ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই চাল জব্দ করে।
শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরকে উদ্ধার করা হয়।
সারা দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৭৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৯ জনে।
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে দেড় লাখের নিচে।
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.