Time to get scared...really scared. They know what you are doing ... even if you are not doing anything
Biswa bikkhato markin bhaskar Richard Serra 1973 sale bolechilen - “if you are getting something for free, then you’re the product” । ei kathata aaj bhison bhison prasangik
বিশ্বের সব থেকে বড় ১০টা কম্পানির দুটো হল alphabet আর meta । alphabet গুগলের প্যারেন্ট কম্পানি আর meta ফেসবুকের। বাকি বড় কম্পানি গুলো , যেমন apple ফোন বিক্রি করে, মাইক্রোসফট অপারেটিং সিস্টেম , সফটওয়্যার বিক্রি করে , টেসলা গাড়ি বিক্রি করে, সৌদি আরব অয়েল কম্পানি তেল বিক্রি করে, amazon সব কিছু বিক্রি করে। গুগল , ফেসবুক কি বিক্রি করে? আপনার ইনফরমেশন ? না কক্ষনো না। আপনার খুঁটিনাটি মোটেও বিক্রি করে না। এরা উপার্জন করে আপনার সময় বিক্রি করে , আপনার অভ্যেস বিক্রি করে , আপনার মগজ ধোলাই করে আপনাকে ওদের ইচ্ছে মতন চালনা করে।
একটা কথা ইদানিং খুব প্রচলিত , ডেটা ইস দ্য নিউ অয়েল। আরব দেশগুলো তেলের মালিক হয়ে প্রচুর শক্তিশালী , প্রচুর সম্পদশালী। তেমনিই যে কম্পানির কাছে আপনার যত খবর আছে , সে আপনার সম্পর্কে তত বেশি জানে .. এবং তত ভালো করে বুঝতে পারে যে আপনি এর পরে কি করতে চলেছেন , আর সেখানেই যত সমস্যা।
মেটার কাছে আছে - ফেসবুক, ইনস্টাগ্রাম , হোয়াটস্যাপ
আলফাবেটের কাছে আছে - গুগল ,জিমেল , ইউটিউব , গুগল ম্যাপস, android, এরকম আরও বেশ কয়েকটা খুব দরকারি application
তাই আপনি কি খেতে, কি দেখতে, কি পরতে, কোথায় যেতে, কিভাবে যেতে পছন্দ করেন শুধু এগুলো নয়, আপনার খেলাধুলা , সিনেমা, গান থেকে শুরু করে রাজনৈতিক পছন্দ - অপছন্দ পর্যন্ত সব এদের জানা। যে কম্পানি এদের কাছে বিজ্ঞাপন দেয় সে একেবারে নির্দিষ্ট সংখ্যক লোকের জন্য বিজ্ঞাপন দেয় , যাদের ইচ্ছে-অনিচ্ছে , মতামত কম্পানির টার্গেট অডিয়েন্সের সাথে মেলে।
আপনি amazon এ কেবল একটা জামা কার্টে অ্যাড করে ছেড়ে দিন। আপনার ফেসবুক ফিড ভরে যাবে জামার বিজ্ঞাপনে। সুইগি বা জোমাটোতে বিরিয়ানি সার্চ করে ছেড়ে দিন। এত লোভনীয় বিজ্ঞাপন, দুর্দান্ত সব ছাড় আসবে যে আপনি না কিনে থাকতেই পারবেন না। আমরা যখন খবরের কাগজের বিজ্ঞাপন দেখি তখন সেটা সকলের জন্য। যত কাগজ ছাপা হয়েছে, সবাই দেখছে সেটা। ধরা যাক, কাগজে দারুন একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়েছে । কিন্তু আমার মাথায় সুন্দর একটা চকচকে টাক। ওই বিজ্ঞাপন আমার চোখেও পড়বে না। কিন্তু এই আমিই যখন ফেসবুক খুলবো, ইউটিউব খুলবো একদম আমার পছন্দ মতন কেবলমাত্র আমাকে টার্গেট করে বানানো বিজ্ঞাপন আমাকে দেখানো হবে।
কিন্তু আরও মজার ব্যাপার হল , শুধু বিজ্ঞাপন দেখিয়েই সব শেষ হয়ে যায় না।
ফেসবুক , ইউটিউবের প্রোগ্রামিং এমন ভাবে করা , যে আমি কি ভাববো সেটাও সে ঠিক করে দেয়। বার বার বিভিন্ন পোস্ট, ভিডিও দেখানো হয় যাতে একটা সময়ের পর গিয়ে মিথ্যে কে সত্যি বলেই মনে হয়।