JAGO FM Presenting "Calendar Er Pata", New Bangla Valentines Day Song 2019 , This Bangla Valentines song is Tune by Rajvi BD , Rakib Hassan, Ahmed Chapal .
Lyrics:
ক্যালেন্ডারের পাতা ঘুরিয়ে দেখি
ফেব্রুয়ারি মাস,
তোমার আমার মাঝে এখন
দূরত্ব বারো মাস।
অথচ হঠাৎ মনে হল
এই তো সেদিন যেন
ক্যান্টিনে বসে তোমার চোখে আমার
মুগ্ধতা ছড়ানো
পেরিয়ে গেছে কয়েক বছর
জীবনের দিকে চেয়ে
তবে আজও আমি জানাই তোমায়
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে
কালামের দোকানের চায়ের কাপ
টুং টাং শুধু আওয়াজ,
দুধ চিনি বেশি দিয়ে চিৎকারের
অর্থহীন বাকওয়াজ
এরই মাঝে ঠাণ্ডা শিঙাড়ায়
মরিচ কেন নেই?
তোমার রাগী চোখের তারায় আমি
হারাই আমাকেই!
ওরিয়েন্টেশনের দিনে আমি
বামে তাকিয়ে দেখি
তোমার আমার জামার কালার ম্যাচিং
ঘটনাটা তবে কি?
সেদিন ছিল ক্যালেন্ডারের পাতায়
ফেব্রুয়ারি মাস
তোমার চোখে দেখেছিলাম আমি
আমার সর্বনাশ!
পেরিয়ে গেছে কয়েক বছর
জীবনের দিকে চেয়ে
তবে আজও আমি জানাই তোমায়
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে
ক্লাসের ফাঁকে তোমায় তাকিয়ে দেখা
ছিল আমার অভ্যাস
ছুটির দিনে না দেখে থাকা আমার
অবোধ দীর্ঘশ্বাস
বলছি বলব করেও যখন
হয় নি যে বলা
তোমার চলার পথের পাশে আমার
ইচ্ছে পথ চলার
সাহস করে যখন একদিন
বলে ফেললাম তোমায়
গভীর কালো আয়ত চোখে
তুমি তাকালে নীরবতায়
সেদিন ছিল ক্যালেন্ডারের পাতায়
ফেব্রুয়ারি মাস
তোমার চোখে দেখেছিলাম আমি
আমার সর্বনাশ!
পেরিয়ে গেছে কয়েক বছর
জীবনের দিকে চেয়ে
তবে আজও আমি জানাই তোমায়
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে
#JagoFM #ValentinesDay #ValentinesSong #ভালোবাসাদিবস #BanglaSong