নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমীরুল মু’মিনীন হযরত মির্যা মসরূর আহমদ খলীফাতুল মসীহ্ আল্ খামেস (আই.) গত ২১শে জুলাই, ২০২৩ইং তারিখে লন্ডনের বায়তুল ফুতুহ মসজিদে “মহানবী (সা.)-এর জীবনী: বদরের যুদ্ধবন্দিদের সাথে উত্তম আচরণ” বিষয়ক জুমুআর খুতবা প্রদান করেন। প্রদত্ত জুমুআর খুতবায় বদরের যুদ্ধবন্দিদের সাথে উত্তম আচরণ, যুদ্ধবিজয়ের প্রভাব এবং বদরী সাহাবীদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। খুতবার শেষাংশে হুযূর (আই.) আসন্ন যুক্তরাজ্যের বার্ষিক জলসায় আগমনকারীদের জন্য দোয়া করেন এবং জলসার সকল কর্মী ও অতিথিদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে বলেন, জলসায় অংশগ্রহণকারীরা প্রতিশ্রুত মসীহ্ (আ.)-এর অতিথি, তাদের সেবাদানে সর্বদা হাস্যজ্জ্বল থাকবেন।
জুমুআর খুতবার সারমর্ম ও সম্পূর্ণ খুতবাটি পড়ার জন্য দেখুন আমাদের বাংলা ওয়েবসাইট: https://www.ahmadiyyabangla.org ।
#জুমুআর-খুতবা #জুমুআর খুতবা #FridaySermon #CaliphofMessiah #TrueCaliphate #islam #caliphate #caliph #leader #united #promisedmessiah #trueislam #muslimummah #muslim #unity #belief #facts #education #selfreflection #loveforallhatredfornone #conversation #fridayjummah