KnowUni

KnowUni

Download on the App Store

KnowUni episodes

  • কেন লিখি - মানিক বন্দ্যোপাধ্যায়
    লেখা ছাড়া অন্য কোন উপায়েই যে-সব কথা জানানো যায় না সেই কথাগুলি জানাবার জন্যই আমি লিখি। অন্য লেখকেরা যাই বলুন, আমার এ বিষয়ে কোন সন্দেহই নেই যে, তাঁরা কেন লেখেন সে-প্রশ্নের জবাবও এই।
    চিন্তার আশ্রয় মানসিক অভিজ্ঞতা। ছেলেবেলা থেকেই আমার অভিজ্ঞতা অনেকের চেয়ে বেশি। প্রতিভা নিয়ে জন্মগ্রহণের কথাটা বাজে। আত্মজ্ঞানের অভাব আর রহস্যাবরণের লোভ ও নিরাপত্তার জন্য প্রতিভাবানেরা কথাটা মেনে নেন। মানসিক অভিজ্ঞতা সঞ্চায়ের ইচ্ছা ও উৎসাহ অথবা নেশা এবং প্রক্রিয়াটির চাপ ও তীব্ৰতা সহ্য করবার শক্তি অনেকগুলি বিশ্লেষণযোগ্য বোধগম্য কারণে সৃষ্টি হয়, বাড়ে অথবা কমে। আড়াই বছর বয়স থেকে আমার দৃষ্টিভঙ্গির ইতিহাস আমি মোটামুটি জেনেছি।
    www.yeadira.xyz
    4 min
  • লেখাই জীবন লেখাই জীবিকা - বিমল কর
    কেন লিখি—প্রশ্নটা সহজ৷ জবাব দেওয়াটা কিন্তু কঠিন৷ অন্তত আমার পক্ষে৷ একজন শিল্পী কেন ছবি আঁকেন, গায়ক কেন গান করেন—এমন কথা জানতে চাইলে তারা কতটা সঠিক উত্তর দিতে পারবেন জানি না৷ রসতত্ত্ব মান্য করলে বলতে হবে, সব রকম শিল্পে সৃষ্টির মানে রয়েছে, আনন্দ৷ আত্মতৃপ্তি৷ কথাটা অস্বীকার করা মুশকিল৷
    সামান্য লেখক হিসেবে আমিও মনে করি, ভালো লাগে বলেই লিখি৷ ভালোবাসি লিখতে তাই লিখি; আনন্দ যে পাই তাও তো সত্যি৷ সরাসরি উত্তরটা এই রকমই হতে পারে৷ তবে যেহেতু আমি দীর্ঘকাল লেখালিখির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি তাই অন্য কিছু কথাও বলতে হয়৷ www.yeadira.xyz
    7 min
  • গল্প কেন লিখিলাম - জগদীশচন্দ্র গুপ্ত
    এত লোক থাকিতে আমারই এই গল্পগুলি লিখিবার কি দরকার পড়িয়াছিল তাহার একটু ইতিহাস আছে। ......সেই অনাদি নর ও নারী। আমার স্ত্রী আলসে মানুষ দু'চক্ষে দেখিতে পারেন না। আমি হাত পা গুটাইয়া নিস্তব্ধ হইয়া বসিয়া আছি দেখিলেই তিনি আমার হাতে একটি পয়সা দিয়া বাজারে পাঠাইয়া দেন; বলেন, ধনে নিয়ে এস; কোনোদিন বলেন, পান; কোনোদিন কাঁচালঙ্কা; কোনোদিন সোডা; কোনদিন মউরি; কোনোদিন আর কিছু! ......
    www.yeadira.xyz
    6 min
  • কেন লিখি—ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

    আমার মতে প্রশ্নটি এতই অবিশেষ যে ভিন্ন ভিন্ন সাহিত্যিকের কাছ থেকে তার বিভিন্ন উত্তর থেকে লেখা সম্বন্ধে কোনো মূল্যবান সিদ্ধান্তে আসা যায় না।

    যখন উদ্দেশ্যটা নিশ্চয়ই সাহিত্যিক, ব্যক্তিগত জীবনের গোপন খবর জানা নয়, তখন প্রশ্নের রূপ অন্যপ্রকারের হওয়াই ভালো ছিল; এই যেমন, ঐ রচনাটি অন্যভাবে না সাজিয়ে কেন এইভাবেই সাজালেন, কিংবা কেমন করে আপনার বক্তব্যটি এই বিশেষ রূপটি পেল? অর্থাৎ, আমার মতে why-এর বদলে how-এর দিকে ঝোঁক দিলেই সমালোচনার পক্ষে সুবিধা হতো। আর প্রশ্নটির অন্তরালে একটা দার্শনিক মন উকি দিচ্ছে—সেটা বোধহয় ঠিক প্রগতিশীল সাহিত্যের উপযোগী নয়। কেন, কেন, কেন, কেন এই জীবন ধারণ, কেন এই সাহিত্যের নেশা...


    www.yeadira.xyz

    8 min
  • BangaVax

    করোনা ভাইরাসের বাংলাদেশি টিকা 'বঙ্গভ্যাক্স' নিয়ে আসছে গ্লোব বায়োটেক লিমিটেড। সেই প্রেক্ষিতে ১৭ই জানুয়ারী ২০২১ ক্লিনিক্যাল ট্রায়াল দলের প্রধান অধ্যাপক ডা: মামুন আল মাহতাব BMRC-তে আবেদন জমা দেন।


    www.yeadira.xyz

    2 min

About KnowUni

From the publisher's feed

Unique to Know