মানব ধর্মই মহাধর্ম।
সময়ের চাহিদামতো একটি যুগান্তকারী ধর্ম আবির্ভূত হয়েছে প্রকৃত মানব বিকাশ ও বিশ্ব শান্তি স্থাপনের জন্য।
মহর্ষি মহা মানস প্রবর্তিত অন্ধবিশ্বাস মুক্ত মানব বিকাশ মূলক ধর্ম~ মহাধর্ম।
প্রথম অধ্যায়।
প্রথম পর্ব।
আজ আপনাদেরকে মানব ধর্ম ভিত্তিক আত্ম বিকাশ বা মনোবিকাশ মূলক তথা মানব বিকাশ মূলক যুগান্তকারী একটি নতুন ধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রয়াসী হয়েছি। যুগসন্ধিকালের এই তীব্র সংকটাবস্থায়, মনুষ্যকৃত অধিকাংশ জটিল সমস্যার মূল~ অজ্ঞানতা জনিত অন্ধত্বকে দূর কোরে, আমাদের আত্ম বিকাশমুখি মৌলিক ধর্ম~ মানবধর্মকে পুণঃপ্রতিষ্ঠিত করতে, সময়ের চাহিদা মতোই, আত্মপ্রকাশ করেছে একটি নতুন ধর্ম। ধর্মটির নাম~ মহাধর্ম।
বিমূর্ত মানব ধর্মের মূর্ত রূপই হলো 'মহাধর্ম'