বাজারে খোলা চিনির দাম কেজিতে আরও ৫ টাকা বেড়েছে। তাতে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। অন্যদিকে প্রায় এক সপ্তাহ ধরে মোড়কজাত চিনির সরবরাহ একেবারে কমে গেছে। ক্রেতারা কয়েক দোকান ঘুরে তারপর মোড়কজাত চিনি কিনতে পারছেন।খুচরা বাজারে খোলা আটা ও খোলা ময়দার দামও বেড়েছে। এ ছাড়া ফার্মের মুরগির ডিমের ডজন এখনো দেড় শ টাকা। তবে পেঁয়াজ, রসুন, আমদানি করা আদা ও কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে।
Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/panya-palli--7283327/support.