Nusrat The Story Teller

পূর্নজন্ম


Listen Later

যদি পুরনো জন্ম বলে কিছু থেকে থাকতো,
তবে আমি তোমায় অভিশাপ দিতাম
তুমি আমি হয়ে জন্মাও।
তোমায় ভালোবেসে এ
বোকা হয়ে যাওয়া -
আমার ভালোবাসার জন্য -
দিশেহারা মানুষটা হয়ে জন্মাও।
সে জন্মে তুমিও হারে হারে টের পাও
আপন মানুষের কাছে
আপন হতে না পারা কতটা যন্ত্রনার।
তুমিও টের পাও -
কয়েকশো কথার উত্তরে -
ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন
বিশ্রী লাগে।
সেজন্মে তুমিও বুঝতে পারো
অপেক্ষা করতে হয় কিভাবে -
অবহেলার স্বাদ কেমন?
ছোটখাটো দুঃখগুলো -
কেমন ভয়ংকর মনে হয়?
বিশ্বাস করি না বলতে বলতেও
অন্ধের মতো বিশ্বাসের
কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে?
কারো সান্তনার বুক হতে চেয়ে
কারো বিরক্তি হতে - কেমন লাগে?
তুমিও বুঝো তখন করে।
চোখের পানি না বুঝে
কথার পর কথা দিয়ে -
অপমান-অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে?
তুমিও জানো তখন করে।
লেখনি : সংগৃহীত।
কন্ঠে : Nusrat the storyteller
...more
View all episodesView all episodes
Download on the App Store

Nusrat The Story TellerBy Nusrat's Travel Vlog


More shows like Nusrat The Story Teller

View all
World of Secrets by BBC

World of Secrets

1,044 Listeners

Ishq- by Muzammil Jit

Ishq-

3 Listeners