নয়শোয়ানস্টাইন দুর্গে পাউলা আর ফিলিপের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির দেখা হয়৷ তার পরনে রাজা লুডভিগ-এর ওভারকোট৷ পাউলা আর ফিলিপ রাজা লুডভিগ-এর রহস্যজনক মৃত্যু নিয়ে অনুসন্ধান চালায়৷
রাজকীয় ওভারকোট পরা এক ভদ্রলোক পাউলা আর ফিলিপকে বিশ্বাস করাতে চান যে, তিনিই হলেন মৃত রাজা৷ কিন্তু রাজা লুডভিগ আদতে কীভাবে মারা যান? দুই সাংবাদিক – পাউলা আর ফিলিপ – একটি বেতার নাটকের মাধ্যমে স্টার্নব্যার্গ হ্রদের ধারে রাজা লুডভিগ-এর মৃত্যু নিয়ে প্রচলিত নানা তত্ত্ব তুলে ধরে৷ তিনি কি খুন হয়েছিলেন, নাকি আত্মহত্যা করেছিলেন?
এই অপরিচিত, রহস্যময় ভদ্রলোকের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের কিভাবে সম্বোধন করতে হয় সেটা আমরা জানতে পারব৷ আপনি – Sie এবং তুমি – du -এর প্রয়োগ আপনাদের বুঝিয়ে বলা হবে৷ তাছাড়া শুনবেন sein ক্রিয়ার ধাতুরূপ৷