Radio Quarantine Kolkata

Radio Quarantine Kolkata

By Radio Quarantine KolkataSociety & Culture
Download on the App Store

Radio Quarantine Kolkata episodes

  • Season 1 Ep 11: Corona Brittanto | Joto Proshno Virus Niye | Sokoler Jonyo Bigyan Ep 6 | Radio Quarantine Kolkata

    করোনা বৃত্তান্ত : যত প্রশ্ন ভাইরাস নিয়ে : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৬)

    'সকলের জন্য বিজ্ঞান' এর  ষষ্ঠ পর্বে থাকছে এই মুহূর্তের বহুল আলোচিত বিষয়, করোনা ও কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে 'করোনা বৃত্তান্ত'। করোনা ভাইরাস মহামারীর বিশেষ বৈশিষ্ট্যগুলি কী? কোভিড-১৯ রোগ নিয়ে নানা ধরনের পরস্পরবিরোধী ও হাতুড়ে উপদেশের মধ্যে কোনগুলি বিজ্ঞানসমর্থিত? এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত মৌলিক গবেষণার প্রধান সিদ্ধান্তগুলি কী? রোগ প্রতিরোধ ও প্রতিষেধক এর অবস্থা এই  মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? কীভাবে এই মহামারী থেকে মুক্তি মিলতে পারে? 

    এমন সব নানা জিজ্ঞাসা নিয়ে আলাপচারিতায় ভাইরাস ও ক্যান্সার গবেষণার সাথে যুক্ত বিজ্ঞানী পার্থসারথি রায়। সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু।

    ---

    "সকলের জন্য বিজ্ঞান" গান

    কথা - কস্তুরী বসু, সুমিত দাস

    সুর - মৈনাক সিনহা

    কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

    ---

    পোস্টারে ব্যবহৃত ছবিটি শিল্পী ভাস্কর চিত্রকরের আঁকা

    ---

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

    © Radio Quarantine Kolkata

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 54 min
  • Season 1 Ep 10: Calendar er Goppo | Sokoler Jonyo Bigyan Ep 5 | Radio Quarantine Kolkata

    ক্যালেন্ডারের গপ্পো : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৫)

    সাধারণ রোজকার জিনিস ক্যালেন্ডার, কিন্তু তাকে ঘিরে নানা প্রশ্ন। দিন, মাস, তারিখের ধারণা সবার এক, তবু কেন এতরকম ক্যালেন্ডার? বিভিন্ন ক্যালেন্ডারের সম্পর্কই বা কেমন? রুশ বিপ্লবকে কেউ বলে অক্টোবর বিপ্লব আর কেউ বলে নভেম্বর বিপ্লব - এটাই বা কেন? তারপর যেমন ফি বছর মহালয়ার এক  হপ্তা পরেই পুজো শুরু হয়। কিন্তু কোনও কোনও বছর দেখা যায় যে মহালয়ার পর পুজোর  তারিখ পড়ল এক মাসেরও বেশি দেরিতে? এর উত্তর যদি হয় 'মল মাস', তবে মনে প্রশ্ন  জাগে এই 'মল মাস' ব্যাপারটা কী? কোনও কোনও বছর দেখা যায় একই 'বছরে' দুবার মহরম, এটা কি করে সম্ভব? এরকম নানা বেয়ারা ব্যাপার স্যাপার দেখে মনে প্রশ্ন জাগে যে ক্যালেন্ডারে  দিন, মাস, বছর গোনার পদ্ধতিটাই বা কি? 

    এমন সব নানা প্রশ্ন ও তার  পেছনে থাকা বিজ্ঞান, ইতিহাস আর সমাজের গল্প নিয়ে মজলিশি আড্ডায় বিজ্ঞানী পলাশ বরণ  পাল। সাক্ষাৎকার নিয়েছেন সায়ন চক্রবর্তী।

    ---

    "সকলের জন্য বিজ্ঞান" গান

    কথা - কস্তুরী বসু, সুমিত দাস

    সুর - মৈনাক সিনহা

    কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

    ---

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

    © Radio Quarantine Kolkata

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 14 min
  • Season 1 Ep 9: Mahabiswer Prothom Alo | Sokoler Jonyo Bigyan Ep 4 | Radio Quarantine Kolkata

    মহাবিশ্বের প্রথম আলো : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৪)

    "মহাবিশ্বের প্রথম আলো" বা বিজ্ঞানের পরিভাষায়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ১,৩৮০ কোটি বছর আগের "প্রথম আলো"-র গল্প নিয়ে এই পর্বের কথোপকথনে  রয়েছেন বিজ্ঞানী সুপ্রতীক পাল। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ  থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

    ---

    "সকলের জন্য বিজ্ঞান" গান

    কথা - কস্তুরী বসু, সুমিত দাস

    সুর - মৈনাক সিনহা

    কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

    ---

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

    © Radio Quarantine Kolkata

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 41 min
  • Season 1 Ep 8: Bharate Bigyanchorchar Itihas | Sokoler Jonyo Bigyan Ep 3 | Radio Quarantine Kolkata

    ভারতে বিজ্ঞানচর্চার ইতিহাস : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৩)

    ভারতে বিজ্ঞানচর্চার ইতিহাস নিয়ে এই পর্বের কথোপকথনে রয়েছেন বিজ্ঞানী শ্রীরূপ রায়চৌধুরী। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ  থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

    ---

    "সকলের জন্য বিজ্ঞান" গান

    কথা - কস্তুরী বসু, সুমিত দাস

    সুর - মৈনাক সিনহা

    কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

    ---

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

    © Radio Quarantine Kolkata

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 52 min
  • Season 1 Ep 7: Mahakarsha Taranga | Sokoler Jonyo Bigyan Ep 2 | Radio Quarantine Kolkata

    মহাকর্ষ তরঙ্গ : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ২)   

    মহাকর্ষ বলকে আমরা কতটা  চিনতে পেরেছি? নিউটনের সামনে গাছ থেকে আপেল পড়ার ঘটনার ব্যাখ্যা থেকে মাধ্যাকর্ষণ বলকে ছিনতে শেখা ক্লাসরুমে। সেখান থেকে শুরু করে আসে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ বা জেনেরাল রিলেটিভিটি তত্ত্ব। তার পর বিজ্ঞানের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আজকের আধুনিক বিজ্ঞানের পরীক্ষাগারে মহাকর্ষ তরঙ্গ  (গ্র্যাভিটেশনাল ওয়েভ)-এর দেখা পাওয়া। তাও কি মহাকর্ষ নিয়ে আমাদের সবটা জানা শেষ হয়েছে?

    এমনই নানা গল্প নিয়ে, সহজ ও সাবলীল ভাষায়, এই পর্বের কথোপকথনে  রয়েছেন বিজ্ঞানী সায়ন চক্রবর্তী। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ  থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।  

    ---

    "সকলের জন্য বিজ্ঞান" গান 

    কথা - কস্তুরী বসু, সুমিত দাস 

    সুর - মৈনাক সিনহা 

    কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা   

    --- 

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা 

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata  

    © Radio Quarantine Kolkata  

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 20 min
  • Season 1 Ep 6: Black Lives Matter | Dispatch from London | Radio Quarantine Kolkata

    BLM Episode: Dispatch from London 

    Reflections on the recent Black Lives Matter protests, experiencing them as young activists of South Asian descent living in London, conversations on race, some recent protests and debates within, and thoughts about what could be next. A Dispatch from London by Aranyo Aarjan and Cameron Joshi, activists associated with the Global Justice Rebellion.   

    #BLM #BlackLivesMatter #Churchill #Racism #Colonialism #Imperialism 

    --- 

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা 

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata  

    © Radio Quarantine Kolkata  

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 21 min
  • Season 1 Ep 5: Kashmir, Dhara 370, o Bharotiyo Sangbidhan | Radio Quarantine Kolkata

    কাশ্মীর, ধারা ৩৭০ ও ভারতীয় সংবিধান  

    ফিরে এল ৫ই অগাস্ট (২০২০)। এই তারিখে এক বছর আগে (৫ই অগাস্ট ২০১৯) ভারত সরকার জম্মু ও কাশ্মীরের থেকে ধারা ৩৭০ বাতিল করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে দেয়। একই সঙ্গে একটানা কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ফোন কেবল টিভি ও সংবাদপত্র বন্ধ করে, অসংখ্য মানুষকে কারারুদ্ধ করে সেখানকার আমজনতার আওয়াজকে অবরুদ্ধ করে দেওয়া হয়। যা নিয়ে সারা দুনিয়ায় প্রতিবাদ হয়েছে। এই ধারা ৩৭০ এর ইতিহাস কী? কেমন ছিল গত সাতটা দশকে এই ধারা ৩৭০-এর গতিপথ ও তাকে ঘিরে রাজনীতি? এই পর্বের আলোচনায় লেখক ও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।  

    #Kashmir #Article370 #IndianConstitution 

    --- 

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা 

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata  

    © Radio Quarantine Kolkata  

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    1 hr 16 min
  • Season 1 Ep 4: Amader Raya | Radio Quarantine Kolkata

    আমাদের রায়া

    গণ আন্দোলনের কর্মী ও আমাদের বন্ধু রায়া দেবনাথের স্মৃতিচারণ 

    রায়া, ছটফটে ফুটন্ত একটা মেয়ে। আমাদের অনেকের বন্ধু। রাজনৈতিক কর্মীদের পরিবারের সদস্য। কলকাতার মিছিলে যার উজ্জ্বল উপস্থিতি। ছাত্র-রাজনীতির সাথে যুক্ত থেকেছে। লিঙ্গ সাম্যের রাজনীতির সাথেও। চুটিয়ে সাংবাদিকতা করেছে এক সময়। সিএএ- এন-আর-সি বিরোধী আন্দোলনে রাতের পর রাত থেকেছে পার্ক সার্কাসের অবস্থানে। সোশ্যাল মিডিয়ায় কমিউনিস্ট আন্দোলনের পক্ষে আর ফ্যাসিবাদ বিরোধিতায় যার নিরলস উপস্থিতি। এই ক'দিন আগেও লক ডাউনে আটকে পরা শ্রমিকদের জন্য, গৃহহিংসায় শিকার মেয়েদের জন্য, মাইনে না পাওয়া গৃহশ্রমিক মেয়েদের জন্য সংহতির হাত বাড়িয়ে দিয়েছে।

    তাকে আমরা হারিয়েছি, অকস্মাৎ। অনেক কিছু করলেও সে কোনও বিখ্যাত মানুষ ছিল না। তবে কেন এই সামূহিক শোকজ্ঞাপনের অনুষ্ঠান? তার কম বয়েসে হঠাৎ চলে যাওয়ার ব্যক্তিগত ক্ষত থেকে? উলটো পথে হাঁটা এক সামাজিক কর্মীকে হারিয়ে ফেলার জন্য? হয়তো সেগুলোও কারণ। কিন্তু, তার বাইরেও দু-একটা কথা থাকে।

    আমাদের মধ্যে হয়তো অনেকে তাকে কেবল মিছিলের মুখ হিসেবেই চিনতাম। তাই হয়তো স্বাভাবিক। কিন্তু, ওর মৃত্যুর পরে সামাজিক গণমাধ্যমে অনেক অনেক চেনা অচেনা মানুষের শোক দুঃখের একান্ত ব্যক্তিগত বয়ানের উপচে পড়া দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে মানুষের ব্যক্তিগত আবেগ, ভালোবাসাও এক রাজনীতির একক। যে একককে বাদ দিয়ে সমাজ বদলানোর রাজনীতি করাই হয়তো সম্ভব না। আমাদের রাজনীতি এই মিছিলের মুখদের পেছনের ভালোবাসা, আবেগকে, আবেগের শ্রমকে সব সময় সম্মান দিতে জানে না।

    রায়া তার ভালোবাসা দিয়ে যে এত এত মানুষকে ছুঁতে পেরেছিল তা তার অনেক ঘনিষ্ঠরাও হয়তো জানত না। বন্ধুকে স্মরণ করার সূত্রে আমরা নিজেদেরই হয়তো স্মরণ করাবো সেই কথা।

    ---

    প্রযোজনা: রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

    Produced by Radio Quarantine Kolkata

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

    #RayaDebnath #MarxistFeminist #Bengal #PeoplesMovementBengal

    1 hr 54 min
  • Season 1 Ep 3: Arundar Gaan | Gaane Gaane Golpe | Radio Quarantine Kolkata

    অরুণদার গান: গানে গানে গল্পে  

    গানে গানে গল্পে নাগরিক লোকগান, ছয় তারের অনুষঙ্গে বাংলা আর্বান ফোক গানের ধারার শুরুর দিকের গীতিকার সুরকার গায়ক অরুণেন্দু দাস। 

    যাঁর অবিস্মরণীয় গানের মধ্যে কয়েকটি 'ভিক্ষেতেই যাব', 'দিশেহারা যে মোর মন', 'গঙ্গা', 'ঘুমাও রে নীলা', 'জানাতে যত', 'কেটে গেছে কত না বছর' ও অন্যান্য প্রকৃত অর্থেই কালজয়ী হয়েছে।     

    আমাদের প্রিয় গায়ক অরুণেন্দু দাসের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে মনে করে রেডিও কোয়ারেন্টাইন কলকাতার এই আয়োজনে শামিল হয়েছিলেন চন্দ্রিমা মিত্র, মৌসুমী ভৌমিক, প্রশান্ত দে, গৌরব চ্যাটার্জী, স্বায়ত্ত মল্লিক, অভিষেক চক্রবর্তী, সূর্য রায়। অনুষ্ঠানটির পরিকল্পনায় ঋতম সরকার। সম্পাদনায় সায়ন্তন ঘোষ।  

    ---

    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা 

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata  

    © Radio Quarantine Kolkata  

    To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata  

    #BengaliUrbanFolk #ArunenduDas #Mohiner Ghoraguli

    1 hr 30 min
  • Season 1 Ep 2: Babri Masjid Mamlar Mati Khnure | 150 bochhorer Ekti Kissa | Radio Quarantine Kolkata

    বাবরি মসজিদ মামলার মাটি খুঁড়ে: ১৫০ বছরের একটি কিস্সা  

    আধুনিকযুগের অযোধ্যাকাণ্ড অযোধ্যা মামলা। মামলাটিতে সর্বোচ্চ আদালতের রায় ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির ওপর গুরুতর আঘাত হেনেছে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আইনের আদালতে অযোধ্যা মামলার কাহিনী। এই কাহিনীর সূচনা ১৮৮৫ সালে ফায়জাবাদ কোর্টে। এই বিষয় নিয়ে আদালতের রায়গুলিকে আমরা বোঝার চেষ্টা করবো সেগুলির ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। উপস্থাপনায় আকাশ ভট্টাচার্য।  


    প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

    লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - 

    https://linktr.ee/RadioQuarantineKolkata

    52 min

About Radio Quarantine Kolkata

From the publisher's feed

Radio Quarantine Kolkata is an internet-based non-commercial community radio station born out of Kolkata during the coronavirus-induced lockdown in March 2020. Our participants and audiences have…