Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

Tomar Jonno Bhabina | Nirendranath Chakraborty | Arijit Banik


Listen Later

তোমার জন্য ভাবি না

নীরেন্দ্রনাথ চক্রবর্তী


তুমি তোমার ছেলেকে

অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ

গিলিয়েছো ।

শৈশবে সে হাসেনি,

কেননা

সমবয়সীদের সে শত্রু বলে জানত ।

যৌবনে সে নারীকে ভালোবাসেনি,

কেননা নারীকে সে নরক বলে জানে ।

ধীরে ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন

এগিয়ে যাচ্ছে,

চুলগুলিকে যা সাদা করে দেয়,

কিন্তু

চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না ।


তোমার জন্য আমার কোন ভাবনা নেই,

কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয় ।


তুমি তোমার মেয়েকে

অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি

গিলিয়েছ ।

শৈশবে সে ফুল কুড়ায়নি,

কেননা সে শুনেছিল,

প্রত্যেকটা গাছেই আছে একানড়ের বাসা ।

যৌবনে জানালা দিয়ে বাতাস বয়ে যায়নি

কেননা প্রতিবেশীর পুত্রকে সে লম্পট বলে জানে ।

ধীরে ধীরে সে এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে,

যেখানে

দুপুরগুলি বিকেলের মত বেদনাবিদ্ধ, আর

বিকেলগুলি রাত্রির মত অন্ধকার ।


তোমার জন্য আমার কো্নো ভাবনা নেই,

কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয় ।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতাBy Arijit Banik


More shows like Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

View all
Lofi Hindi by LO-FI

Lofi Hindi

0 Listeners