Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
অস্ট্রেলিয়ায় জীবন-যাপনের জন্যে আপনার যে-সমস্ত বিষয় জানা দরকার। বাংলায় শুনুন স্বাস্থ্য, আবাসন, চাকরি, ভিসা, নাগরিকত্ব, অস্ট্রেলিয়ার আইন ও অন্যান্য সব দরকারী তথ্য।... more
FAQs about অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন:How many episodes does অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন have?The podcast currently has 155 episodes available.
January 26, 2024How to find a job in Australia? - অস্ট্রেলিয়ায় যেভাবে চাকরি খুঁজতে হয়In Australia, most job opportunities aren't openly advertised, so to find work, we must understand the Australian labour market and create our own opportunities. Tapping into the hidden job market and learning about migrant employment services can help break down the barriers to employment. - অস্ট্রেলিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই চাকরির জন্যে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হয় না। তাই এদেশে চাকরি খুঁজে পেতে অস্ট্রেলিয়ান শ্রম বাজার সম্পর্কে ভাল ধারণা রাখা অপরিহার্য। এবং শুধুমাত্র গতানুগতিক চাকরির বিজ্ঞাপনের উপর নির্ভর করার পরিবর্তে, সক্রিয়ভাবে সুযোগ খুঁজে নেয়ার উপায় অন্বেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সম্ভাব্য চাকরির বাজার উন্মোচন করা এবং অভিবাসী কর্মসংস্থান পরিষেবাগুলির সাথে নিজেকে পরিচিত করা, আপনার চাকরি অনুসন্ধান প্রক্রিয়া ত্বরান্বিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এদের সহায়তায় সঠিক তথ্য ব্যবহারের মাধ্যমে আপনি আরও দ্রুত নিজের জন্যে কর্মসংস্থান সুরক্ষিত করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারেন।...more11minPlay
January 16, 2024How to become a First Nations advocate - যেভাবে ফার্স্ট নেশনস এডভোকেট হবেনFirst Nations advocates help amplify the voices of Indigenous communities in Australia. Here are some aspects to consider related to advocacy and “allyship” with First Nations communities. - অস্ট্রেলিয়ায় ফার্স্ট নেশনস অ্যাডভোকেট বা মিত্র হওয়ার অর্থ হল একজন ব্যক্তি আদিবাসী সম্প্রদায়ের তাৎপর্যপূর্ণ বিষয় এবং তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে তাঁদের পাশে দাঁড়াবে এবং সক্রিয়ভাবে সমর্থন করবে। এবারের 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পর্বে আমরা ব্যাখ্যা করব ফার্স্ট নেশনস সম্প্রদায়ের জন্য অ্যাডভোকেসি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে।...more8minPlay
December 26, 2023All you need to know about Boxing Day in Australia - অস্ট্রেলিয়ায় বক্সিং ডে যে-রকম হয়Australian Boxing Day is a unique blend of cultural and commercial significance. While it doesn't have a solid religious connotation here, it's a day when Australians extend their Christmas festivities. It's often a time for family barbecues, cricket matches, and watching the iconic Sydney to Hobart yacht race. On the other hand, many Australians look forward to this day to sweep the stores for the best bargains. - অস্ট্রেলিয়াতে বক্সিং ডে-র তাৎপর্য কিছুটা সাংস্কৃতিক ও কিছুটা বাণিজ্যিক বলা যায়। যদিও এদেশে এই দিনটির সাথে ধর্মীয় কিছু যুক্ত নয়, তবে সাধারণ অস্ট্রেলিয়ানরা তাদের ক্রিসমাস উৎসবকে বাড়িয়ে সেটির উদযাপন এদিন পর্যন্ত নিয়ে আসে। অনেকেই এই দিনে পরিবারের সাথে বারবিকিউ করে বা ক্রিকেট ম্যাচ দেখে সময় কাটায়, আবার অন্যরা হয়ত সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হওয়া বিখ্যাত ইয়ট রেস দেখার জন্যে সময় বরাদ্দ করে রাখে। অন্যদিকে, অনেক অস্ট্রেলিয়ান এই দিনে দোকানে গিয়ে কম দামের সুযোগে দরকারি বা শখের কোনো জিনিস কেনার জন্যে অপেক্ষা করে থাকে।...more11minPlay
December 24, 2023What's Christmas like in Australia? - অস্ট্রেলিয়ায় ক্রিস্টমাসের ঐতিহ্য যেমনAustralia celebrates summer Christmas with beach visits, barbecues, and outdoor activities, creating a unique blend of traditional festivities and summer cheer. - আপনি হয়তো ক্রিস্টমাস পালন করেন না, কিন্তু আপনি লক্ষ্য করলেন কেউ একজন ডিসেম্বর মাসে সার্ফবোর্ডে দাঁড়িয়ে সান্তার পোশাক পরে আছে আর এতে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে এখানে কি হচ্ছে। অস্ট্রেলিয়ানরা ইউরোপের ক্রিস্টমাস পালনের ঐতিহ্যকে গ্রহণ করেছে, কিন্তু নিজেরাও কিছু সৃষ্টি করেছে। ভালো খবর হচ্ছে অস্ট্রেলিয়াতে নানাভাবে ক্রিস্টমাস পালন করা হয়ে থাকে।...more8minPlay
December 14, 2023Five ways to bring bush tucker to your festive plate - উৎসব আয়োজনের খাবারে ব্যবহার করুন ‘বুশ টাকার’ বা দেশজ উপকরণMake your festive season celebrations unique by incorporating native Australian ingredients into dishes and drinks. - অস্ট্রেলিয়ার নেটিভ খাদ্য উপকরণগুলিকে বুশ টাকার বা বুশ ফুড বলা হয়। আপনার রান্নায় সাধারণ উপকরণের বিকল্প হিসেবে বুশ টাকার-এর মত দেশজ উপকরণ ব্যবহার করা খুব কঠিন কিছু নয়। আর এভাবে বুশ টাকার ব্যবহারের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাণবন্ত নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করা সম্ভব। দেশীয় এই উপকরণগুলির উৎস সম্পর্কে আলোচনায় অংশ নেয়াও অস্ট্রেলিয়ার বর্ণিল ঐতিহ্যকে সম্মান জানানোর একটি শক্তিশালী উপায়।...more8minPlay
December 08, 2023Five tips to keep safe and cool during an Australian summer - অস্ট্রেলিয়ার গ্রীষ্মে যেভাবে নিজেকে সুস্থ আর শীতল রাখবেনListening to what your body needs is important throughout the year, but it becomes even more crucial during extreme weather. Here are some essential tips to beat the Australian summer. - শীতের শেষে পরিস্কার আকাশ আর উষ্ণতার প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল আসে। তবে এদেশের গ্রীষ্ম খুব দ্রুত শুস্ক, রুক্ষ দাবদাহে রুপ নেয়। তাপজনিত অসুস্থতা আর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা না নিলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। এবারের অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড এপিসোডে এদেশে গরমকালে কীভাবে নিজেকে সুস্থ আর শীতল রাখবেন তা আলোচনা করা হবে।...more10minPlay
December 02, 2023Facing a shark while swimming? Here's what to do - সৈকত ভ্রমণে যাওয়ার আগে হাঙরের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকুনAustralia has thousands of kilometres of spectacular coastline, and a trip to the beach for a swim is a much-celebrated part of the lifestyle – whether to cool off, keep fit, or to socialise. Being aware of beach safety is vital to minimise the risk of getting into trouble in the water. This includes understanding the threat that sharks pose to minimise the chance of encountering a shark and being aware of shark behaviour, so you know how to react to stay safe. - অস্ট্রেলিয়ায় রয়েছে দর্শনীয় উপকূল ও সমুদ্র-সৈকত, এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীব-জগৎ। তবে এসব স্থানে বেড়াতে গেলে সেখানকার সম্ভাব্য ঝুঁকিগুলি নিয়ে জানা থাকা গুরুত্বপূর্ণ। কারণ এই সমুদ্রের পানিতেই জেলিফিশ, স্টিংরে, এবং অনেক প্রজাতির হাঙর বসবাস করে। তাই এদের থেকে সাবধান থাকতে সৈকতের নিরাপত্তা সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন। বিশেষত অপরিচিত অঞ্চলের পানিতে নামার আগে হাঙরের মুখোমুখি হওয়া সহ অন্যান্য ঝুঁকিগুলি নিয়ে জেনে নেয়া অপরিহার্য।...more10minPlay
November 25, 2023How can parents help a child recover from trauma? - ট্রমা থেকে মুক্তি পেতে বাবা-মায়েরা যেভাবে শিশুদের সহায়তা করতে পারেনWhether a child has experienced trauma overseas or in Australia, whether it occured recently or in the distant past, with the appropriate assistance, a child can recover. Parents and caregivers play a crucial role in helping children regain a sense of safety and well-being. Here are some steps and strategies for parents to support their child's recovery from trauma. - কোনো শিশু সম্প্রতি বা অনেক আগে যদি কোনো ট্রমার শিকার হয়ে থাকে, সেটি অস্ট্রেলিয়ায়ই হোক অথবা বিদেশে, উপযুক্ত সহায়তা দিয়ে শিশুটিকে ট্রমা থেকে উদ্ধার করা সম্ভব। বাবা-মা এবং কেয়ার-গিভাররা শিশুদের সুরক্ষা ও সুস্থতার অনুভূতি ফিরে পেতে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন সিরিজের এই পর্বে ট্রমা থেকে শিশুদের বের হয়ে আসতে সহায়তা করার জন্যে বাবা-মা ও কেয়ারগিভারদের কিছু কৌশল সম্পর্কে জানানো হবে।...more9minPlay
November 17, 2023Attending or hosting an Australian party? Here’s what you need to know - অস্ট্রেলিয়ায় কোনো পার্টিতে অংশগ্রহণ বা নিজে আয়োজন করতে চাইলে যা জানা প্রয়োজনAustralians are known for their laid-back culture and seize every opportunity to celebrate special occasions. But it's not only business events that come with etiquette rules to follow; every party, no matter how casual, has its unspoken cultural expectations. - অস্ট্রেলিয়ায় উদযাপনের জন্যে উৎসব বা অনুষ্ঠানের কোনো অভাব নেই। এটি কোনো ব্যবসায়িক কর্মসূচী হতে পারে, অথবা বাচ্চাদের কোনো পার্টি, বা কোনো বারবিকিউ আয়োজন অথবা বন্ধুদের সাথে কোনো ডিনারের আয়োজনও হতে পারে। যা-ই হোক, আমাদের সবাইকেই বছর জুড়ে এরকম কোনো না কোনো একটি অনুষ্ঠানে অংশ নিতে হয়। এবং যদিও অস্ট্রেলিয়ানরা সাধারণত তাদের ঢিলে-ঢালা স্বভাব ও সংস্কৃতির জন্যে সুপরিচিত, তারপরেও এরকম আয়োজনগুলিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে কিছু অলিখিত শিষ্টাচার প্রত্যাশা করা হয়ে থাকে।...more9minPlay
November 10, 2023Why do men's mental health and wellbeing matter? - পুরুষদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা কেন গুরুত্বপূর্ণ ?Many men are taught to remain strong in the face of adversity. However, when pursuing their dreams of resettlement in Australia, things can take an emotional toll, leading to strained family relationships and shattered aspirations. - পুরুষদের অনেক সময় বলা হয় জীবনে প্রতিকূলতার মধ্যে মানসিকভাবে শক্ত থাকতে। কিন্তু অস্ট্রেলিয়ায় তাদের থিতু হওয়ার স্বপ্ন পূরণের সময়, কিছু বিষয় তাদের মানসিকভাবে আঘাত করতে পারে, যার ফলে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন তৈরী হতে পারে এবং আকাঙ্খা ভেঙে যেতে পারে। 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' প্রতিবেদনমালার এই পর্বে আমরা আলোচনা করব কেন পুরুষদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা গুরুত্বপূর্ণ।...more11minPlay
FAQs about অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন:How many episodes does অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন have?The podcast currently has 155 episodes available.