Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
অস্ট্রেলিয়ায় জীবন-যাপনের জন্যে আপনার যে-সমস্ত বিষয় জানা দরকার। বাংলায় শুনুন স্বাস্থ্য, আবাসন, চাকরি, ভিসা, নাগরিকত্ব, অস্ট্রেলিয়ার আইন ও অন্যান্য সব দরকারী তথ্য।... more
FAQs about অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন:How many episodes does অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন have?The podcast currently has 152 episodes available.
May 08, 2025How to enjoy Australia’s wilderness areas responsibly - কীভাবে দায়িত্বের সাথে অস্ট্রেলিয়ার বুনো প্রকৃতি উপভোগ করবেনAustralia’s beautiful landscape is home to a stunning array of native plants and wildlife, and if you’re heading out to explore, it’s important to be a careful and respectful visitor. - অস্ট্রেলিয়ার সুন্দর ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য—এর উপকূল থেকে শুরু করে আউটব্যাক পর্যন্ত এবং এর মাঝের সবকিছুই—স্থানীয় উদ্ভিদ ও বন্যপ্রাণীর এক বিস্ময়কর ভাণ্ডার। এই পর্বে আমরা আলোচনা করছি, কেন অস্ট্রেলিয়ার বুনো প্রকৃতিতে ঘুরতে যাওয়ার সময় ওই এলাকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সচেতনতা ও সম্মান দেখানো গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো নির্ধারিত রাস্তা ও পথ ধরে চলা, সাইনবোর্ড ও পরামর্শ মেনে চলা, ময়লা না ফেলা বা পরিবেশের ক্ষতি না করা, এবং স্থানীয় উদ্ভিদ বা বন্যপ্রাণী তুলে না নেওয়া।...more10minPlay
May 04, 2025What to expect when taking your child to the emergency department - হাসপাতালের জরুরি বিভাগে শিশুকে ভর্তি করাতে গেলে কোন বিষয়গুলো জানা থাকা দরকারVisiting the emergency department with a sick or injured child can overwhelm parents due to long wait times and stress. Understanding what to expect can help. This episode explores when to go to children's hospital emergency departments in Australia and what to expect upon arrival. - অসুস্থ বা আহত শিশুকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার অভিজ্ঞতা সহজ না-ও হতে পারে। দীর্ঘ সময় অপেক্ষা করা, কখন সেখানে যেতে হবে সে সম্পর্কে অনিশ্চয়তা এবং নিজের সন্তানকে অসুস্থ দেখার মানসিক চাপ – এ সব কিছুই যেকোনো বাবা-মায়ের জন্যে অনেক চাপ নিয়ে আসতে পারে। তবে সেখানে যাবার পরে কী কী হতে পারে সে-বিষয়ে আগে থেকে জানা থাকলে পরিস্থিতি সামলাতে তা কিছুটা সাহায্য করতে পারে। আমাদের এই পর্বের জন্য, অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড এবং লার্ন ইংলিশ পডকাস্ট, এই দুটো দল মিলে আলোচনা করার জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছে, আর তা হচ্ছে, অস্ট্রেলিয়ার হাসপাতালগুলোর জরুরী বিভাগ কীভাবে কাজ করে সেটি বোঝা। এটি এমন একটি পরিস্থিতি যার মুখোমুখি কেউ হতে চায় না, তবে যে-কেউ নিজেকে কোনো একদিন এই পরিস্থিতিতে খুঁজে পেতে পারেন। আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব এই জরুরি বিভাগগুলি কীভাবে কাজ করে, কখন সহায়তা চাইতে হবে এবং সেখানে গিয়ে কী বলতে হবে, এরকম সব বিষয়গুলো।...more9minPlay
April 27, 2025What is Closing the Gap? - ‘ক্লোজিং দ্য গ্যাপ’ কী?Australia has one of the highest life expectancies in the world. On average, Australians live to see their 83rd birthday. But for Aboriginal and Torres Strait Islander peoples, life expectancy is about eight years less. Closing the Gap is a national agreement designed to change that. By improving the health and wellbeing of First Nations, they can enjoy the same quality of life and opportunities as non-Indigenous Australians. - মানুষের গড় আয়ুর দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এ দেশের মানুষ গড়ে ৮৩ বছর পর্যন্ত বাঁচে। কিন্তু অ্যাবঅরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীর মানুষের গড় আয়ু এর চেয়ে প্রায় আট বছর কম। ‘ক্লোজিং দ্য গ্যাপ’ হচ্ছে একটি জাতীয় চুক্তি যা এই অবস্থা পরিবর্তন করার জন্য তৈরি করা হয়েছে। এটি ফার্স্ট নেশনস অস্ট্রেলিয়ানদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নতি নিয়ে কাজ করে - যাতে তারা অন্যান্য অস্ট্রেলিয়ানদের মতো একই মানের জীবন এবং সুবিধা উপভোগ করতে পারে। চলুন তাহলে জানা যাক, ক্লোজিং দ্য গ্যাপ কীভাবে শুরু হয়েছিল? এর উদ্দেশ্য কী? ২০২০ সালে কী বদল হয়েছে? আর এ বিষয়ে আমাদের অবস্থান এখন কোথায়?...more6minPlay
April 18, 2025How to recover from floods and storms in Australia - বন্যা ও ঝড় পরবর্তী পুনর্বাসন: ঘুরে দাঁড়াতে যা করণীয়Australia is experiencing more frequent and intense floods and storms. Once the winds calm and the water recedes, how do you return home safely? Experts speak on the essential steps to take after a disaster. - অস্ট্রেলিয়ায় এখন আগের চেয়ে বেশি ঘন ঘন এবং তীব্র ঝড় ও বন্যা দেখা দিচ্ছে, আর এতে করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সমস্যা মোকাবেলা করতে যেতে হচ্ছে দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের পথে।...more10minPlay
April 13, 2025Beyond books: How libraries build and support communities in Australia - অস্ট্রেলিয়ায় গ্রন্থাগার যেভাবে সমাজ গঠনে ভূমিকা রাখেAustralian public libraries are special places. Yes, they let you borrow books for free, but they also offer a wealth of programs and services, also free, and welcome everyone, from tiny babies to older citizens. - অস্ট্রেলিয়ার পাবলিক লাইব্রেরিগুলো অসাধারণ জায়গা। সেখান থেকে বিনামূল্যে বই ধার করা যায়। সেই সাথে জনসাধারণের জন্যে অন্য অনেক পরিষেবা ও প্রকল্প তারা পরিচালনা করে, সেগুলোও বিনামূল্যেই। ছোট শিশু থেকে বয়স্ক নাগরিক পর্যন্ত সবাইকে তারা স্বাগত জানায়। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা এদেশের পাবলিক লাইব্রেরিগুলো যে বিস্তৃত পরিষেবা দিয়ে থাকে, সেসব নিয়ে আলোচনা করব।...more10minPlay
April 05, 2025How to vote in the federal election - ফেডারেল নির্বাচনে যেভাবে ভোট দেবেনOn election day the Australian Electoral Commission anticipates one million voters to pass through their voting centres every hour. Voting is compulsory for everyone on the electoral roll, so all Australians should familiarise themselves with the voting process before election day. - অস্ট্রেলিয়ার আসন্ন ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য ১৮ মিলিয়ন নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অস্ট্রেলিয়ায় একটি স্বাধীন সংস্থা নির্বাচনী ব্যবস্থা পরিচালনা করে। সমস্ত যোগ্য নাগরিক যেন আমাদের ফেডারেল সরকার গঠনে সহায়তা করার সুযোগ পায় এ ব্যাপারটি নিশ্চিত করে অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশন। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা জানব কীভাবে আসন্ন ফেডারেল নির্বাচনে ভোট দিতে হবে।...more9minPlay
March 30, 2025How far can you legally go to protect yourself from robbery in Australia? - ডাকাতি থেকে নিজেকে রক্ষা করতে অস্ট্রেলিয়ায় আইন মেনে কী করা যেতে পারে?In Australia, robbery isn't just theft; it has specific legal definitions and consequences. This episode of Australia Explained podcast explores the types of crimes, including stealing. What does it mean legally? How can you protect yourself? And what support is available if it happens to you? - আপনার বাড়ি বা ব্যবসা-প্রতিষ্ঠান কখনও চুরি বা ডাকাতির কবলে না পড়ে থাকলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। বাঁচার একমাত্র উপায় হচ্ছে চোরদের বাড়ি থেকে দূরে রাখা - এরকম একটি বার্তা খুব প্রচলিত, বিশেষ করে লকস্মিথ, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং এমনকি অস্ট্রেলিয়ার দীর্ঘকালীন বাসিন্দাদের কাছ থেকেও এই কথা অনেক শুনতে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনি দৃষ্টিকোণ থেকে ডাকাতি ও চুরি বলতে আসলে কী বোঝায়? আপনি কীভাবে এর থেকে নিজেকে রক্ষা করতে পারেন? এবং যদি আপনার সাথে এরকমটা হয়েই যায়, তখন কী ধরনের সাহায্য পেতে পারেন? অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করব।...more10minPlay
March 22, 2025How to choose the right tutor for your child - সন্তানের জন্যে সঠিক টিউটর কীভাবে নির্বাচন করবেন?Tutoring is a booming industry in Australia, with over 80,000 tutors nationwide. Migrant families often spend big on tutoring, seeing education as the key to success. However, choosing the right tutor is essential to ensure a positive experience and real benefits for your child. - অস্ট্রেলিয়ায় টিউটরিং-কে একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান শিল্প হিসেবে বিবেচনা করা হয়। দেশব্যাপী প্রায় ৮০ হাজারেরও বেশি টিউটর রয়েছেন। অভিবাসী পরিবারগুলো প্রায়ই টিউটরদের পেছনে অনেক অর্থ ব্যয় করে। তবে এর থেকে উপকারিতা এবং ইতিবাচক অভিজ্ঞতা পেতে হলে আপনার সন্তানের জন্য সঠিক টিউটর খুঁজে পাওয়া অপরিহার্য।...more9minPlay
March 16, 2025First Nations languages: A tapestry of culture and identity - ফার্স্ট নেশনস ভাষা: পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারকAnyone new to Australia can appreciate how important it is to keep your mother tongue alive. Language is integral to your culture and Australia's Indigenous languages are no different, connecting people to land and ancestral knowledge. They reflect the diversity of Australia’s First Nations peoples. More than 100 First Nations languages are currently spoken across Australia. Some are spoken by only a handful of people, and most are in danger of being lost forever. But many are being revitalised. In today’s episode of Australia Explained we explore the diversity and reawakening of Australia’s First languages. - অস্ট্রেলিয়ায় আসা নতুন যে-কেউ উপলব্ধি করতে পারবেন যে নিজের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ। ভাষা আপনার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং অস্ট্রেলিয়ার ইন্ডিজেনাস ভাষাগুলিও তার চেয়ে আলাদা নয়। এই ভাষাগুলি মানুষকে ভূমি এবং পূর্বপুরুষের জ্ঞানের সাথে সংযুক্ত করে। বর্তমানে অস্ট্রেলিয়া জুড়ে ১০০টিরও বেশি ফার্স্ট নেশনস ভাষা প্রচলিত রয়েছে। কিছু কিছু ভাষা এখন কেবল মুষ্টিমেয় কিছু মানুষ ব্যবহার করে, এবং বেশিরভাগ ভাষাই চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে এর মধ্যে অনেকগুলোকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের আজকের পর্বে আমরা অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস জনগোষ্ঠীর ভাষার বৈচিত্র্য এবং সেগুলির পুনর্জাগরণ সম্পর্কে জানতে পারব।...more10minPlay
March 07, 2025Want to help shape Australia’s future? Here’s how to enrol to vote - ভোটার তালিকায় কীভাবে নাম নিবন্ধন করবেনWith another federal election due this year, there are steps you will need to take before casting your vote for the first time. Plenty of resources are available to help you enrol to vote and have your say in shaping our nation. - এই বছর আরও একটি ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই যারা এবারে প্রথমবারের মতো ভোট দিতে যাবেন, তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিজেকে নিবন্ধিত করতে এবং জাতি গঠনে অবদান রাখতে সাহায্য করার জন্য অনেক ধরনের তথ্য ও সহায়তা পাওয়া যায়।...more7minPlay
FAQs about অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন:How many episodes does অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন have?The podcast currently has 152 episodes available.