Dhaka Post - ঢাকা পোস্ট

Dhaka Post - ঢাকা পোস্ট

By dhakapost.comNews
Download on the App Store

Dhaka Post - ঢাকা পোস্ট episodes

  • সংসারে বউ আসলে সময়গুলো রঙিন হয়: আসিফ
    সম্প্রতি নিজের বড় ছেলে রণকে বিয়ে করিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যখন রণ’র বয়স ২৬ বছর। তবে আসিফ চেয়েছিলেন ছেলেকে আরও আগেই বিয়ে করাতে। মঙ্গলবার (১১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের মতামত দেন তিনি।
    বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/146955
    4 min
  • টিকটক করে শাস্তির মুখে ১৩ পুলিশ সদস্য
    পুলিশের পোশাক পরে ভিডিও করায় ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শাস্তির মুখে পড়তে যাওয়া ১৩ পুলিশ সদস্যের মধ্যে ৮ জন নারী পুলিশ সদস্য।
    বিস্তারিত-https://www.dhakapost.com/national/147032
    2 min
  • কেমিক্যাল - রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি, কারখানা সিলগালা
    রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার শেখ আলমাছ এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার(১২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/147047
    3 min
  • দেশবন্ধু সুগার মিলের ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু
    নরসিংদীর পলাশের চরসিন্ধুরে দেশবন্ধু সুগার মিল থেকে ফরহাদ মিয়া (৪৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিলের চিনি প্রক্রিয়াকরণ ইউনিটের সিরাপ ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/147042
    3 min
  • চাঁদপুরে মা ইলিশ ধরায় ২৪ ঘণ্টায় ৩৯ জেলে আটক
    চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৩৯ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাতে চাঁদপুর নৌ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/147037
    2 min
  • ৭ ঘণ্টা বিদ্যুৎহীন নীলফামারী, মোমবাতির আলোতে চিকিৎসা
    নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নীলফামারীর একটি সাব স্টেশনের ৩৩ কেভি লাইনের পিন টাইপ ইন্সুলেটর ফেটে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে জেলা শহরসহ আশপাশের এলাকা। দীর্ঘ সময় বিদ্যুৎ না পেয়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য সেবা চলছে মোমবাতি জ্বালিয়ে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/147035
    3 min
  • হাসপাতালে ভর্তি রবি চৌধুরী, চাইলেন দোয়া
    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
    বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/146971
    2 min
  • ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দিল্লিতে
    অক্টোবরের প্রথম ১০ দিনে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। বৃষ্টিপাতের এই পরিমাণকে অস্বাভাবিক রকমের বেশি বলে মনে করছেন দেশটির আবহাওয়াবিদরা।
    বিস্তারিত-https://www.dhakapost.com/international/147051
    3 min
  • কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের তরুণ-তরুণীরা
    পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে বান্দরবান‌ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশে চাকরি করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো নারী-পুরুষ। স্থানীয় বেকার যুবকরাও প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/147063
    2 min

About Dhaka Post - ঢাকা পোস্ট

From the publisher's feed

Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.