Dhaka Post - ঢাকা পোস্ট

Dhaka Post - ঢাকা পোস্ট

By dhakapost.comNews
Download on the App Store

Dhaka Post - ঢাকা পোস্ট episodes

  • স্বামীহারা জয়গুনের জমি খুঁজে দিল ডিজিটাল সেন্টার
    জয়গুন বেগমের বয়স ৭৫ বছর। কয়েক বছর হলো তার স্বামী মারা গেছেন। বর্তমানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বসবাস করলেও জয়গুনের স্বামীর আদি ভিটা ছিল জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাটি এলাকায়। জীবনের তাগিদে স্বামীর সঙ্গে তিনি নলডাঙ্গায় আসেন। কিন্তু স্বামী মারা যাওয়ার পর সন্তানহীন জয়গুনকে দেখার কেউ নেই। ফলে অসহায়ত্বকে সঙ্গী করে টিকে থাকার যুদ্ধে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হন তিনি।
    বিস্তারিত-https://www.dhakapost.com/national/159985
    4 min
  • খালপাড়ে কার্টনের মধ্যে পড়ে ছিল নবজাতক
    হবিগঞ্জের মাধবপুরে খালের পাড়ে কার্টনের মধ্য থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কোনো অভিভাবক না পাওয়ায় নবজাতককে সিলেট ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/160032
    2 min
  • একসঙ্গে ৩ কন্যার জন্ম, ভরণপোষণে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা
    অন্যের জমিতে কাজ করে কোনো রকম সংসার চলে আনারুল ইসলামের। ঘরে রয়েছে ২৪ ও ২০ বছর বয়সী দুই ছেলে। দুই ছেলের মধ্যে এক ছেলে আবার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। এরই মাঝে আনারুল-খাইরুন নেসা দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাদের আগমনে পরিবারে খুশির আমেজের পরিবর্তে দুশ্চিন্তা বিরাজ করছে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/160030
    3 min
  • নতুন লুকে রাজ - বুবলী
    শাকিব খানের পর ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন শবনম বুবলী। আদর, সাইমন, রোশান, মাহফুজের পর এবার তাকে যাবে শরিফুল রাজের বিপরীতে। নির্মাতা মিশুক মনিরের পরিচালনায় ‘দেয়ালের দেশ’ নামক ছবিতে নতুন এই জুটিকে দেখা যাবে। যেখানে একদমই ভিন্ন লুকে ধরা দিয়েছেন রাজ ও বুবলী।
    বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/159732
    2 min
  • ২৪ ঘণ্টায় শনাক্ত আড়াই লাখ, মৃত্যু ফের হাজারের কাছাকাছি
    চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের নিচে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/international/160027
    3 min
  • শত্রুতার বলি ৬০০ কলাগাছ
    ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/159815
    2 min
  • ৯ ঘণ্টাতেও উদ্ধার হয়নি মালবা‌হী ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
    টাঙ্গাই‌লে লাইনচ্যুত মালবাহী ট্রেন ৯ ঘণ্টাতেও উদ্ধার হয়‌নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এ‌তে বি‌ভিন্ন গন্ত‌ব্যে যাওয়া ট্রেনগু‌লো আট‌কে রয়েছে। ফ‌লে শীতের মধ্যে চরম দুর্ভো‌গ পোহাচ্ছেন যাত্রীরা।
    বিস্তারিত-https://www.dhakapost.com/country/160029
    2 min
  • রোমে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত
    ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকের সময় এক ব্যক্তি বন্দুক বের করে গুলি চালিয়ে অন্তত তিন নারীকে হত্যা করেছেন। রোববার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বৈঠক চলাকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইতালির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
    বিস্তারিত-https://www.dhakapost.com/international/159770
    2 min
  • লাইভে থাকা সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
    লাইভ বা সরাসরি সংবাদ পরিবেশনের সময় পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমান। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর হেনস্তাকারী পুলিশ সদস্যকে শনাক্ত করে প্রত্যাহার করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/national/159885
    3 min

About Dhaka Post - ঢাকা পোস্ট

From the publisher's feed

Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.