Dhaka Post - ঢাকা পোস্ট

Dhaka Post - ঢাকা পোস্ট

By dhakapost.comNews
Download on the App Store

Dhaka Post - ঢাকা পোস্ট episodes

  • বিমান থেকে ১২ কেজি সোনা জব্দ
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
    বিস্তারিত : https://www.dhakapost.com/national/159988
    2 min
  • আন্দোলনে যারা হারে নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না : কাদের
    বাংলাদেশে আন্দোলনে যারা হারে নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/159930
    2 min
  • এক বোয়ালের দাম ৩৫৫২৫ টাকা
    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল এবং ১৩ কেজি ও সাড়ে ১২ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে পদ্মা নদী থেকে বোয়াল মাছটি বাসুদেব হালদারের জালে এবং কাতল মাছ দুটি নিরা হালদার ও কালী হালদারের জালে ধরা পড়ে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/159989
    2 min
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২৪ জন
    গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে ঢাকায় ১১৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ভর্তি হয়েছেন।
    বিস্তারিত : https://www.dhakapost.com/national/159922
    2 min
  • ফখরুল-আব্বাসসহ ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
    রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
    বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/159910
    2 min
  • শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই : শিক্ষামন্ত্রী
    শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমরা শিক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন ও রূপান্তর আনতে চাই। ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক সমস্যা আছে। তবে ডিজিটাল লটারি নিয়ে অনেকেই খুশি। যদিও কিছু অভিভাবক এতে অসন্তুষ্ট।
    বিস্তারিত : https://www.dhakapost.com/education/159944
    2 min
  • ব্রিজ না থাকায় বন্ধন বাড়ছে না চার উপজেলার মানুষের
    টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চার উপজেলার মানুষকে। দেওহাটা-বহুরিয়া-ধানতারা সড়কের উপজেলার গেরামারা এই খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় পার্শ্ববর্তী ধামরাই, সাটুরিয়া ও কালিয়াকৈর উপজেলার সঙ্গে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/159977
    3 min
  • আশ্রয়ণের এক ঘরে মুক্তিযোদ্ধা পরিবারের ৯ সদস্যের মানবেতর জীবন
    ঠাকুরগাঁও পৌরসভার মুসলিমনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শাহজাহান আলীর সহধর্মিণী মনোয়ারা বেগম (৬৫)। স্বামীকে হারিয়েছেন ২৫ বছর আগে। তারপর থেকে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন তিনি। বর্তমানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ৯ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
    বিস্তারিত : https://www.dhakapost.com/country/159939
    3 min
  • রাবিতে শীতকে বরণ করে নিতে শিক্ষার্থীদের ভিন্নধর্মী আয়োজন
    সূর্যমুখী ফুলের বাগানের পাশেই বটগাছে বসে আছে অতিথি পাখি। এই সবই তৈরি কাগজ দিয়ে। চারুকলা অনুষদ মাঠের এককোণে আবার পুকুর খনন করে কৃত্রিম পদ্ম পুকুরও তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনি ভিন্নধর্মী আয়োজনের মধ্যে দিয়ে চলছে রাবির চারুকলা অনুষদের ‘শীত আগমনী উৎসব-১৪২৯’।
    বিস্তারিত : https://www.dhakapost.com/campus/159891
    3 min
  • চুকুরগাছ থেকে মুখরোচক খাদ্য - পানীয় উদ্ভাবন করলেন বাকৃবি শিক্ষক
    সম্ভাবনায়ময় একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ হলো রোজেল। আঞ্চলিক ভাষায় চুকাই বা চুকুর নামে পরিচিত। চুকাইগাছ তার পুষ্টিগুণ, স্বাদ ও ঘ্রাণের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। আমেরিকা, জাপানসহ আফ্রিকার দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে বাংলাদেশে গাছটির পরিচিতি ও ব্যবহার বেশ কম। এ রকম একটি অপ্রচলিত গাছের ফুলের বৃতির অংশ প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, পুডিং, চাটনি, আচার, চকলেট, চা ও জুসসহ বিভিন্ন মুখোরোচক খাদ্য ও পানীয় উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষক ও অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির ও তার গবেষণা দল।
    বিস্তারিত-https://www.dhakapost.com/campus/159393
    3 min

About Dhaka Post - ঢাকা পোস্ট

From the publisher's feed

Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.