Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
January 08, 2023টানা তিন দিন চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, শীতে জবুথবু জনজীবনচুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ সকালে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165607...more3minPlay
January 08, 2023খাবার খেয়ে লাখপতি ময়মনসিংহের নোমান!মৌলিক চাহিদা খাবারের জন্যই মানুষের ছুটে চলা। প্রতিমাসে খাবারের পেছনের খরচ করতে হয় হাজার হাজার টাকা। এবার সেই খাবার খেয়েই লাখপতি হয়েছেন ময়মনসিংহের এক তরুণ। ভাবতে অবাক লাগলেও এটিই সত্যি। আব্দুল্লাহ আল নোমান নামের এই তরুণ খাবার খাওয়ার ভিডিও ধারণ করে প্রকাশ করেন ফেসবুক ও ইউটিউবে। অনলাইনে সেই ভিডিও দেখেন লাখ লাখ মানুষ। আর তাতেই প্রতি মাসে নোমানের আয় দেড় লক্ষাধিক টাকা।বিস্তারিত : https://www.dhakapost.com/technology/165611...more3minPlay
January 08, 2023৩০ প্রজাতির ফল বাগানে সফল ঠাকুরগাঁওয়ের সিদ্দিকছোটবেলা থেকেই গাছের সঙ্গে সখ্য আবু বক্কর সিদ্দিকের। গাছ আর বাগান ছিল তার বন্ধু। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বাগানে সময় পার করতেন সিদ্দিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে পড়াশোনার। বাড়ি থেকে পড়াশোনার জন্য চলে যেতে হয় দূরে। তবে এই চাপ আর দূরত্ব গাছ থেকে দূরে রাখতে পারেনি তাকে। পড়াশোনা শেষ করে বাড়িতে এসে ৩০ প্রজাতির ফল বাগান করেছেন সিদ্দিক।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165643...more3minPlay
January 08, 2023কুমিল্লায় দৃষ্টিনন্দন দোতলা মসজিদ নির্মাণ করলেন প্রবাসীকুমিল্লার বুড়িচংয়ে জাহাঙ্গীর হোসেন ভূইয়া নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর অর্থায়নে মাত্র ৩৭২ দিনে দোতলা একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। উপজেলার ইছাপুরা পশ্চিমপাড়া এলাকায় নির্মিত ওই মসজিদের নাম দেওয়া হয়েছে ‘মসজিদ-ই- নূর’।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165595...more3minPlay
January 08, 2023পরীমণির সংসার টিকবে না, ওরা দুজনেই কাক: ঝন্টুক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসারের। এই ঝগড়া তো এই মিলে যাওয়া। শোনা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে একসঙ্গে দুবাই যাচ্ছেন দুজন। সপ্তাহজুড়ে তাদের সাংসারিক এই টানাপোড়েনে অনেকটা বিরক্ত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরীমণি ও রাজকে ‘কাক’ বলে সম্বোধন করলেন এই নির্মাতা।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/165444...more2minPlay
January 08, 2023পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, খেটে খাওয়া মানুষের দুর্ভোগউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা। টানা তিন দিন ধরে বইছে হিমেল হাওয়া, সঙ্গে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। দুপুরে সুর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। বিকেল গড়ালেই শুরু হয় উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও কর্মজীবীরা। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165586...more3minPlay
January 08, 2023তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত ৫অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।বিস্তারিত-https://www.dhakapost.com/international/165536...more2minPlay
January 08, 2023দিনাজপুরে সাড়া ফেলেছে তিন শিক্ষার্থীর ‘গ্র্যাজুয়েট চা - ওয়ালা’বিকেল ৪টা বাজতে না বাজতেই দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে নানা বয়সী মানুষের ভিড় জমে। কেউ বসে আড্ডা দেন, আবার কেউ বাচ্চাদের নিয়ে নিয়ে খেলাধুলা করেন। ঘড়ির কাটায় ৪টা বাজতেই একটি ইজিবাইক নিয়ে চলে আসেন গ্র্যাজুয়েট চা-ওয়ালা খ্যাত পলিটেকনিকের তিন শিক্ষার্থী। তারা ইজিবাইক থেকে দোকানের মালামাল নামানোর পর প্লাস্টিক দিয়ে মোড়ানো দোকানটি খোলেন। মুহূর্তেই মাঠের চার পাশে বসে থাকা মানুষজন ছুঠে আসেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165567...more4minPlay
January 08, 2023লালমনিরহাটে ইজতেমা মাঠে মুসল্লির মৃত্যুলালমনিরহাটের পাটগ্রামে জেলা ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165540...more2minPlay
January 08, 2023নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলা শুরুবিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা-২০২২’। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ।বিস্তারিত-https://www.dhakapost.com/country/165513...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.