Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
January 07, 2023প্রেমের টানে আবারও লক্ষ্মীপুরে বিদেশি তরুণীলক্ষ্মীপুরের যুবক নাইমুর রশিদের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী যোয়ান ডিগুসমান লেগুমবাই। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্তরাঁয় ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/165355...more3minPlay
January 07, 2023ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরিপাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টার থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বিস্তারিত-https://www.dhakapost.com/country/165337...more2minPlay
January 07, 2023মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, ১৭ জেলায় শৈত্যপ্রবাহআজ সকালে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বিস্তারিত-https://www.dhakapost.com/national/165357...more3minPlay
January 07, 2023পাগলা মসজিদের দানবাক্সে ২০ বস্তা টাকা, চলছে গণনাকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।বিস্তারিত-dhakapost.com/country/165346...more3minPlay
January 06, 2023বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছেবিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার অপব্যবহারের জন্য রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছে। মহামারি করোনা, বন্যার সময় ঠিক একইভাবে বিএনপি সর্বপ্রথম মানুষের পাশে এসে দাঁড়ায়।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165268...more3minPlay
January 06, 2023বগুড়ায় শীতার্তদের কম্বল দিলো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল ক্লাববগুড়ায় সহস্রাধিক শীতার্তের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165250...more2minPlay
January 06, 2023শীতের প্রভাবে দর্শনার্থী কমেছে বাণিজ্য মেলায়তীব্র শীতের কবলে সারা দেশ। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হিমেল হাওয়ায় অনেকটাই নিচে নেমে গেছে ঢাকার তাপমাত্রা। এর প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের শীতে বাণিজ্য মেলায় কমে গেছে ক্রেতার সংখ্যা।বিস্তারিত : https://www.dhakapost.com/national/165061...more2minPlay
January 06, 2023সন্তান হত্যার বিচার চেয়ে ছয় বছর আদালতের বারান্দায় মাআয়েশা আক্তার (৩০), পেশায় গৃহপরিচারিকা। জীবিকার তাগিদে সাত বছর আগে স্বামী মোস্তফা আর দুই সন্তান আব্দুল্লাহ ও আবিরকে নিয়ে বরিশাল থেকে পাড়ি জমান ঢাকার কেরানীগঞ্জে। কদমতলীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় ভালোই কাটছিল তাদের সাংসারিক জীবন। গাড়িচালক স্বামী কাজের তাগিদে সারাদিন বাইরে থাকতেন। অন্যের বাসায় কাজ করতে গিয়ে আয়েশারও তেমন বাসায় থাকা হতো না।বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/165099...more2minPlay
January 06, 2023পরীর বাসায় রাজ, নায়িকা শিলার পোস্ট এবং ডিলিটের নেপথ্যেতারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের মধ্যকার চলমান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। তিনদিন ধরেই একসঙ্গেই আছেন রাজ-পরী। অভিমান করে চলে যাওয়ার দুদিন পর আবার পরীর ঘরে ফিরে এসেছেন রাজ। পরীমণি নিজেই তথ্যটি জানিয়েছেন আজ।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165047...more3minPlay
January 06, 2023বগুড়ার দুই আসনে হিরো আলমসহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমাবিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়ার দুটি আসনে হিরো আলমসহ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।বিস্তারিত : https://www.dhakapost.com/country/165079...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.