Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 04, 2022মিরাজের বীরত্বে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে ব্যাটার বলতে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। মিরপুরের পরিপূর্ণ গ্যালারি তখন একদম নিশ্চুপ। জেতার আশা একদম ছেড়েই দিয়েছিলেন মাঠে থাকা দর্শকদের অনেকে। ম্যাচের এমন এক পরিস্থিতিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মিরাজ। খেলেন ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। আর তাতে রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ।বিস্তারিত : https://www.dhakapost.com/sports/cricket/158183...more2minPlay
December 04, 2022সরকার নিজেই জঙ্গিদের ধারণ করছে : মির্জা ফখরুলসরকার নিজেই নাশকতা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি আজ সুনির্দিষ্টভাবে বলতে চাই, সরকার নাশকতা করছে; সরকার জঙ্গিবাদ সৃষ্টি করছে; সরকার এখন জঙ্গিদের ধারণ করছে।বিস্তারিত : https://www.dhakapost.com/politics/158122...more2minPlay
December 04, 2022প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠানো হবে : বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার নির্দিষ্ট করে দিলেও বাড়তি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠানো হবে।বিস্তারিত : https://www.dhakapost.com/economy/158126...more2minPlay
December 04, 2022‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’নীলফামারীর সৈয়দপুরে রেললাইনে দ্বিখন্ডিত অবস্থায় শ্রী শান্ত রায় (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর ওয়াবদা মোড় রেলঘুন্টি এলাকায় থেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/158129...more2minPlay
December 04, 2022শাকিব-অপুর সম্পর্ক বিষয়ে কিছুই জানতাম না: বুবলী‘ডায়মন্ডের নাকফুল’ নিয়ে দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। অপু-শাকিব-বুবলী এই তিনজনকে ঘিরে ত্রিমুখী আলোচনায় সরব সিনেপাড়া। কথা ছিল, সংবাদ সম্মেলনে সব কিছু তুলে ধরবেন। কিন্তু সাংবাদিকের ক্যামেরা দেখেই সরে যেতেন বুবলী। এবার অবশ্য ক্যামেরার সামনে এলেন। জানালেন অজানা অনেক কথা।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/158189...more2minPlay
December 04, 2022মেসির প্রেমে পড়েছেন পূজা চেরি!অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই খেলেছে অনবদ্য। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি।বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/158066...more2minPlay
December 04, 2022ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুমনের রিটজাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/158084...more3minPlay
December 04, 2022সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে : পরিকল্পনামন্ত্রীপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে। এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে। তারা শেখ হাসিনাকে সরাতে চায়। তিনি দেশের মানুষের ভোটে সরকার প্রধান। তাকে হঠানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারো নেই। দেশকে এগিয়ে নেবার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/158108...more2minPlay
December 04, 2022প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈমদিনাজপুর চিরিরবন্দর উপজেলার নাঈম হুদা চাকরি ছেড়ে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে একজন সফল উদ্দ্যোক্তা হয়েছেন। নিজের কৃষিকাজে এই জৈব সার ব্যবহার করে গড়ে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকার কেঁচো সার ও ৮ থেকে ১০ হাজার টাকার কেঁচো বিক্রি করে। এখন প্রতিমাসে নাঈমের কেঁচো সার ও কেঁচো বিক্রি করে আয় ৩৫-৪০ হাজার টাকা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/157064...more2minPlay
December 04, 2022১৩ কোটি টাকার রাস্তা ৬ মাসের মাথায় বেহাল দশামাদারীপুর সদর উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের মাত্র ৬ মাসের মাথায় বেহাল দশা হয়েছে। সদর উপজেলার গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ১৩ কিলোমিটার কার্পেটিং করার কিছুদিনের মধ্যে রাস্তা নষ্ট হতে শুরু করে। নিম্নমানের উপাদান, বালি ও পিচ দেওয়ার কারণে অধিকাংশস্থানে গর্ত হয়ে রাস্তা ধসে ও দেবে গেছে। সংস্কারের কাজ শেষ হতে না হতেই এ ঘটনায় এলাকাবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/158067...more3minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.