Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 04, 2022নিউমোনিয়ায় মমেক হাসপাতালে ২৫ নবজাতকের মৃত্যুময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত নবজাতক ও শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শীতজনিত রোগে গত দুই দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব নবজাতক মারা যায়। যাদের বয়স ১ থেকে ২৮ দিন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157945...more3minPlay
December 04, 2022বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাসদক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।বিস্তারিত-https://www.dhakapost.com/national/157845...more2minPlay
December 04, 2022মেসির ঐতিহাসিক ম্যাচে উজ্জ্বল আর্জেন্টিনাআহমেদ বিন আলী স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকরা খেলার শুরু থেকে মাতিয়ে রাখছিলেন। লিওনেল মেসির গোলের পর যেন পুরো স্টেডিয়াম ভেঙে পড়ার উপক্রম। আর্জেন্টিনার সমর্থকরা এমনিতেই উজ্জীবিত। এর মধ্যে মেসি আন্তর্জাতিক ১০০০তম ম্যাচে খেলতে নেমেই গোল। কাতারের আহমেদ বিন আলী রুপ নিল বুয়েন্স আয়ার্সে৷ বিস্তারিত-https://www.dhakapost.com/sports/football/158010...more3minPlay
December 03, 2022ঢাবি ছাত্রলীগের সম্মেলন শুরুদীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।বিস্তারিত-https://www.dhakapost.com/politics/157907...more2minPlay
December 03, 2022ছুটির দিনে জমেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোভ্রমণপিপাসুদের উৎসাহ জোগানোর পাশাপাশি পর্যটন শিল্পের প্রচার-প্রসারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো-২০২২। মেলার দ্বিতীয় দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থী, ভ্রমণপিপাসু, উৎসুক মানুষের পদচারণায় জমে উঠেছে পর্যটন মেলা।বিস্তারিত-https://www.dhakapost.com/national/157752...more3minPlay
December 03, 2022বর্ণিল আয়োজনে জাবিতে প্রজাপতি মেলা অনুষ্ঠিত‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম প্রজাপতি মেলা। সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে এই উৎসব। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।বিস্তারিত-https://www.dhakapost.com/campus/157746...more3minPlay
December 03, 2022ঢাবিতে ভর্তি হয়েও অর্থের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী মোকারমের পড়া বন্ধজন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তবে প্রতিবন্ধিতা তাকে দমাতে পারেনি। মেধার জোরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে। একটি বেসরকারি ব্যাংকের বৃত্তির টাকায় দুই বছর পড়ালেখা চালিয়ে যান। তবে করোনা মহামারিতে বন্ধ হয়ে যায় বৃত্তির টাকা। সেইসঙ্গে লেখাপড়াও। বলছিলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম সহশ্রাম গ্রামের নির্মাণশ্রমিক রফিকুল ও হুসনা আক্তার দম্পতির বড় ছেলেও মোকারম হোসেনের কথা। শুধু মোকারম নয়, তার ছোট দুই ভাইও জন্ম থেকে প্রতিবন্ধী। তিন সন্তান, পুত্রবধূ, নাতি নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157873...more4minPlay
December 03, 2022খণ্ড খণ্ড মিছিল নিয়ে আ.লীগের সম্মেলনে নেতাকর্মীরাআজ শনিবার বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হবে। এতে যোগ দিতে সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157846...more3minPlay
December 03, 2022গণিতে ফেল করা সেই ১৩ জনের ১২ জনই পেল জিপিএ - ৫প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পিতৃভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের গণিতে ফেল করা সেই ১৩ শিক্ষার্থীর মধ্যে ১২ জনই জিপিএ-৫ পেয়েছে উত্তীর্ণ হয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157814...more3minPlay
December 03, 2022প্রস্তুত মঞ্চ, খালেদা - তারেকের জন্য রাখা হয়েছে চেয়ারআজ শনিবার (০৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/157831...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.