Eve With Arjya

Eve With Arjya

By Arjya Dev ChatterjeeFiction
Download on the App Store

Eve With Arjya episodes

  • Upolobdhi(উপলব্ধি) | Bengali Audio Podcast | EveWithArjya
    প্রত্যেকটা স্কুলের নীল সাদা দেওয়ালের গণ্ডির ভেতরে এক একটা ট্রেন কামরার মত অস্থায়ী পরিবার তৈরি হয়, অনেক গুলো বছরের টিকিট কেটে। কত অচেনা মুখ সেখানে আস্তে আস্তে ব্যাকরণ মেনে বন্ধু হয় ঐকিক নিয়মে, কখনো সিঁড়ি ভাঙা অঙ্কের মত এক থেকে দশের কম্পিটিশন, আবার কখনো এক জোড়া চশমা বন্দী চোখের সাথে রোদ - বৃষ্টির রসায়নে বোনা সমীকরণ। দিন যায়, বছর যায়, ছুটির ঘন্টা বাজে, আস্তে আস্তে সেই চশমায় বাষ্প জমে ঝাপসা হয়ে আসে, সামনেটা...সেই কুয়াশা মাখা স্মৃতিপটে কখনো কি ভেসে ওঠে বহু বছর আগে হারিয়ে ফেলা, কাঁচা মিঠে মুখ গুলো? আচ্ছা, কাদের মুখ আগে মনে পড়ে? ফার্স্ট বেঞ্চে বসে থাকা ঝকঝকে রেজাল্টের ছেলেটাকে? নাকি সেই লাস্ট বেঞ্চে নিয়ম করে নিল ডাউন হওয়া অঙ্কে কাঁচা ছেলেটার কথা? বাস্তবের মাটি ও কি সেই পাশের লিস্ট টাঙানো মস্ত বড় ব্ল্যাক বোর্ড খানার মত এক চোখো ? কে জানে!
    শুনেনিন মুকুলিকা দাস এর কলমে 'উপলব্ধি'।
    কণ্ঠে- আর্য্য ও তৃষা | বিশেষ সহযোগিতায় -রাকা বন্দ্যোপাধ্যায় | নাট্যরূপ - মৌপিয়া | প্রচ্ছদ- পায়েল | আপনার গল্প পাঠান [email protected] এই ঠিকানায়
    14 min
  • ses parani(শেষ পারানি) -Bengali Audio Podcast
    জীবনের সব সুখ, দুঃখ, মায়াকে একসাথে বেঁধে রেখে জীবননদীর নাও পারাপার আমরা সবাই করি। যে মোহের বশে, জীবনে কাউকে, তা জড় হোক বা জীব, আমাদের আপন মনে হয়, সেই সব্বাইকে, সবকিছুকে রাখি মাঝির হাতে। মাঝি যেথায় নিয়ে যায়, সেখানেই নির্দ্বিধায় চলি।কিন্তু আসলেই কি সেসব এর কোনো মূল্য থাকে? একটা সময়ের পর, সবকিছুতেই নিস্পৃহতা আসে না? মনে হয় না,খোলামকুচির মতো ভাসিয়ে দি সবকিছু! সাথে নিজেও ভেসে যাই? আচ্ছা!মরণ নদী পার করতে গেলে নিজের সত্ত্বার সাথে, মোহটাকেও পাড়ানি করে ফেলতে হয় কি?নদীর নতুন কোনো ঘাটে, নতুন ভাবে নিজের ডিঙি ঠেকানোর জন্য? জানতে হলে শুনতে থাকুন, রাকা ব্যানার্জীর কলমে, 'শেষ পাড়ানি'। গল্পপাঠ ও আবহ- আর্য্য মাঝি - তমাল মুখোপাধ্যায় ঝুমরু- দিগন্তিকা চৌধুরী Send your stories at - [email protected]. Connect with me at my social Handles- facebook - https://www.facebook.com/arjya.chatterjee - Instagram- https://instagram.com/im_arjyadev?igshid=YmMyMTA2M2Y=
    22 min
  • Tarikh (তারিখ) - Bengali Audio Podcast
    আসলে আমরা দিন গুনতে পারিনা আমরা সংখ্যা গুণী, প্রতিবার স্মৃতি হাতড়ে বার করে আনতে চাই কিছু নির্দিষ্ট সংখ্যা...তারই মধ্যে কয়েকটা থেকে যায় আমাদের প্রিয় হয়ে আর কয়েকটাকে আমরা ভুলে যেতে চাই আজীবন কিন্তু শেষ অব্দি সেই অপ্রিয় সংখ্যাগুলোই আমাদের তাড়া করে বেড়ায়, অপেক্ষার কুয়াশায় ঢাকা পরে যায় সুখের তারিখ....
    শুনতে থাকুন ঐন্দ্রিলা মুখোপাধ্যায় এর কলমে 'তারিখ'
    Write me at - [email protected]
    6 min
  • Jolphoring - Bengali Audio Podcast
    মাঝে মধ্যে বইখাতার ৱ্যাক ঘাঁটতে গিয়ে আমাদের হাতে এমন কিছু এসে পরে যা আমাদের টেনে নিয়ে যায় এক পুরোনো স্মৃতির সফরে... ক্লাস এইট এ কাউকে লেখা কোনো বাজে হ্যান্ডরাইটিং এর প্রেমপত্র হোক কিংবা কোনো প্রিয় মানুষ এর জন্য যত্ন করে তুলে রাখা ধুলো পরা গিফট.. যা তার গন্তব্যে পৌঁছয়নি আজও..এমনই এক সফর এর কাহিনী শুনবেন আজ.. শুনতে থাকুন
    মোহনা দেবরায় এর কলমে 'জলফড়িং'
    Read more from Mohona's pen at -
    https://www.facebook.com/kalpabina/
    Write me at-
    Consider ratting the podcast :)
    Happy Listening...
    7 min

About Eve With Arjya

From the publisher's feed

Some Lines You could relate with..