https://3speak.tv/watch?v=fahmidamou/phldnlkb
দু'হাত পকেটে পুরে যখন রাস্তা পার হচ্ছো,
গাড়ির স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে,
তোমার বুড়িয়ে যাওয়া চুলগুলো,
ঠিক আলাদা করতে পারছিলাম!
কপট অভিমানে আনমনে বললাম,
"কতদিন নিজের যত্ন নাওনা!"
এক মুঠো জোনাকি ধরে ঘর আলো করে দেবে!
তারপর কয়েকযুগ পেরিয়ে গেলো,
তবুও তোমার জোনাকি ধরা হলোনা!
এই মুহূর্তে চশমার কাঁচ মুছতে গিয়ে,
ভেবে দেখলাম,
সিঁদুরের কৌটো হাতে এসে বলেছিলাম,
"আমার বেনারসি, চুড়ি-ফিতা কিচ্ছু চাইনা,
সিঁদুর পরাবে আর
বুকের মাঝে রাখবে।
মাঝেমাঝে বাস্তবতার কাছে হেরে গেলে,
অল্প করে নাহয় আক্ষেপও করবে।"
" বোকা মেয়ে!
শুধু ভালবাসা সস্তা, ওতে সংসার চলে না।
যে তোমাকে রানী করে রাখতে পারবেনা,
তোমাকে ছোঁবার অধিকার তার হবেনা।
আমি তোমার মুখপানে চেয়ে থেকে,
কি যেনো খুঁজছিলাম দীর্ঘক্ষণ!
চোখের পাতাটা কি কেঁপেছিল?
গালের পেশীগুলো মেকি হাসির আড়ালে কি
ট্রাফিকের আড়ালে তুমি অদৃশ্য হয়ে গেলে,
কিন্তু আমি তোমাকে ঠিক দেখেছি,
আর সে মুহূর্তেই বুঝেছি,
তুমি ভালো নেই।
আমাকে ছাড়া তুমি ভালো থাকোনি,
অসম বাস্তবতায়, সামঞ্জস্য সুখের খোঁজে