মাঝে মাঝে মনে হয় যতো সমস্যা যেনো আমার জীবনেই আছে!গোটা পৃথিবীতে একমাত্র আমি একাই খারাপ আছি আর বাকি সবাই ভালো আছে,,,!
আচ্ছা যত সমস্যা শুধু আমার জীবনেই কেনো আসে,,,!
অন্য কারোর জীবনেওতো যেতে পারে,,,!
Hlw ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো,,,আর যদি ভালো না থাকো তাহলে একদম মন খারাপ করোনা,,, তোমার সমস্যা তুমি আমাকে জানাতে পারো আমার Facebook page - Kazi Nasira khatun
Instagram account- Nasirakhatun179
আচ্ছা আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? তাহলে এই এপিসোডটি অবশ্যই আপনার জন্য।
এখানে মনোযোগ সহকারে সবার সমস্যা শোনা হয় এবং সমস্যা সমাধানের উপায় বলা হয়,,,।
তাই কোথাও না গিয়ে শুনতে থাকুন আমার সাথে মানে নাসিরার সাথে সমস্যার সমাধানে,,,।
দেখুন প্রকৃতির নিয়মে জীবনে আমাদের সমস্যা আসবেই,
কারোর জীবনে কম আর কারোর জীবনে বেশি!
তাই এমনটা ভাবার কোনো কারণ নেই যে যত সমস্যা শুধু আপনার জীবনেই আছে,
আর এই পৃথিবীতে শুধু আপনি একাই খারাপ আছেন!
বাকিরা সবাই খুব ভালো আছে,,,।
আজকে আমি যে সমস্যাটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি প্রায় আমাদের সকলের জীবনেরই একটা কমন সমস্যা,,,,' ব্যর্থতা'!
আমি নিজেও জীবনে ব্যর্থ হয়েছি আর তাই আজকের তোমাদের কাছে যাকিছু share করবো তা একদম আমার মনের কথা। আমি যখন জীবনে প্রথম ব্যর্থ হয়েছিলাম আমি খুব কান্না করেছিলাম কোনো একদিন নয় দিনের পর দিন রাতের পর রাত কান্না করেছি মাঝ রাতে ঘুম ভেঙে উঠেও কান্না করেছি,,,কিন্তু আমি থেমে যায়নি।তখন আমি বিভিন্ন মোটিভেশনাল গল্পো শুনতাম আর ভাবতাম আমি একবার ব্যর্থ হয়েছিতো কি হয়েছে আমি আবারও চেষ্টা করবো,,,আমি ঠিকই সফল হবো,,,আমাকে সফল হতেই হবে! সেদিন যদি আমি আমার ব্যার্থতা থেকে ঘুরে না দাড়াতাম তাহলে কিন্তু আজ তোমাদের সামনে এসে আমার ব্যার্থতার গল্পো শোনাতে পারতামনা,,,!
দেখো ব্যর্থতা থেকেই কিন্তু হতাশা আর ডিপ্রেসন আসে,,! আর তাই নিজেকে কখনো ব্যর্থ মনে করোনা,,,যেদিন তুমি মন থেকে মেনে নেবে তুমি ব্যর্থ সেদিন তুমি সত্যি সত্যিই ব্যর্থ হবে তার আগে কিন্তু নয়।
ব্যর্থতা এবং সফলতা মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থয়ী নয় তাই জীবনে ব্যর্থতাকে মেনে নিয়ে থেমে গেলে চলবেনা,,,! আমরা যদি জীবনে ব্যর্থ না হই তাহলে নতুন কিছু শিখতে পারবোনা,,,! তাই আমাদের উচিত আমাদের ব্যার্থতা থেকে ভুল গুলি শুধরে নিয়ে নতুন করে চেষ্টা করা। জীবনে ব্যর্থ হলে তবেই কিন্তু সফলতার আনন্দ উপভোগ করা যায়। আমরা সকলেই জানি পৃথিবীর বেশিরভাগ সফল ব্যাক্তি কিন্তু জীবনে একবার না একবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা কেউই থেমে থাকেনি,,,চেষ্টা করে গেছেন আর আজ তারা চেষ্টা করেছিলেন বলেই জীবনে সফল হতে পেরেছেন।
তোমার একটা সফলতা মুছে দিতে পারে হাজারো ব্যর্থতার যন্ত্রণা!
তাই একবার ব্যর্থ হয়ে ব্যর্থতাকে মেনে নিয়ে সেখানেই থেমে যেওনা!
তুমি শুধু তোমার লক্ষ্য স্থির রাখো,
তুমি একবার ব্যর্থ হবে,
দুবার ব্যর্থ হবে কিন্তু,
শেষে ব্যর্থতা ক্লান্ত হয়ে সফলতাকে বলবে,
আমি আর পারছিনা এবার তুমি যাও,,,
তখন দেখবে সফলতা তোমাকে ঠিকই আলিঙ্গন করবে,
যা তোমাকে ভুলিয়ে দেবে হাজারো ব্যর্থতার যন্ত্রণা!
আর তাই ব্যর্থ হয়েছি বলে জীবনে থেমে থাকলে চলবেনা,,,তুমি কেনো ব্যর্থ হয়েছো সেটি বোঝার চেষ্টা করো,,,যদি কোনো ভুল করে থাকো তোমার চেষ্টায় কোথাও কোনো খামতি থেকে থাকে তবে তোমার ভুলগুলোকে শুধরে নিয়ে আবারও চেষ্টা করো দেখবে একদিন ঠিকই সফল হবে,,,। যদি তুমি মন থেকে কিছু চাও আর তারজন্য পরিশ্রম করো তবে তুমি তা দেরি করে হলেও ঠিকই পাবে। আর তাই চেষ্টা তোমাকে করতেই হবে,,,তুমি যদি বারবার চেষ্টা করতে থাকো তাহলে দেখবে একদিন তুমি ঠিকই সফল হবে।
আসুন শুনে নিই আমরা কি কি কারণে নিজেদেরকে ব্যর্থ মনে করে হাল ছেরে দিই আর হতাশাগ্রস্থ হয়ে পড়ি,,,।
কম বেশি আমরা জীবনে অনেকেই ব্যর্থ হয়েছি,
সেটা ছাত্রজীবনে হতে পারে স্কুলে অথবা কলেজে!
আবার আমরা যারা জব খুঁজছি জবের জন্য পরীক্ষা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি,,,
একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছি,
কিন্তু কোনো জব পাচ্ছিনা!
এর জন্য আমরা অনেকেই হতাশায় ভুগে থাকি!
আবার আমাদের বর্তমান সমাজের সবচেয়ে কমন সমস্যা হলো প্রেমে ব্যর্থতা!
এটা বেশিরভাগ ক্ষেত্রে oneside লাভের ক্ষেত্রে হয়ে থাকে!
আবার অনেক সময় দেখা যায় দুজন দুজনকে ভালোবাসে কিন্তু পরিবার মেনে নেয়না,,,এটা বেশি হয়ে থাকে নিম্নবিত্ত- মধ্যবিত্ত প্রেমে আবার উচ্চবিত্ত - মধ্যবিত্ত প্রেমে,,,!
বর্তমানে একটি বড়ো সমস্যা হলো দুজন দুজনকে ভালোবাসলেও যেকারনে পরিবার মেনে নেয়না টা হলো cast problem,,,! দুজন আলাদা আলাদা ধর্মের হয় যেকারনে পরিবার সম্পর্কটাকে মেনে নিতে পারেনা!
কিন্তু এইসব কারণে তোমরা কেউ কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিওনা,,,।