মেঘনাদবধ কাব্য মধুকবির অমর সৃষ্টি। এই কাব্যরচনার সময়ই মধুসূদন প্রত্যয়ী ছিলেন যে এই কাব্য অমরতা পাবে। সেই প্রমাণ কী মেলে কাব্যের মধ্যে? আসুন খঁজে দেখা যাক।
ছোটগল্প সংরূপে বিচিত্র বিষয় ও তার উপস্থাপনে গল্পকার বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। প্রায় প্রতিটি গল্পেই নিত্যনতুন আঙ্গিক ও বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তিনি। তাঁর ছোটগল্পের আয়তনের সংক্ষিপ্ততা ও জীবনদর্শনের গভীরতাই পাঠককে বেশি আকর্ষিত করে। এমনই এক অনবদ্য প্রেমের গল্প 'তাজমহল'।
বাংলা সাহিত্যের প্রকৃত সাহিত্য রস আস্বাদের জন্যই এই গল্পপাঠের আসর। জনপ্রিয় গল্পের বাইরে যে বৃহৎ গল্পজগত আছে তাকে শ্রোতার কাছে তুলে ধরাই এই এপিসোডের মূল লক্ষ্য।