আনার মিশনহল জার্মানিকে বিপর্যয় থেকে রক্ষা করা৷ তাকে একট ধাঁধাঁর সমাধান করতে হবে, অপরিচিত মোটরসাইকেল চালকদের কাছ থেকে সাবধান থাকতে হবে৷ মাত্র ১৩০ মিনিট সময় আছে৷ কিন্তু কোনো সংকেত তো এলনা?
আনা জেগে ওঠে জার্মানির একটি হোটেলের ১৪ নম্বর রুমে৷ এক গোয়েন্দা ইন্সপেক্টর তার ঘরের দিকে যাচ্ছেন৷ ইন্সপেক্টর ওগুর নিজের পরিচয় দিয়ে বলেন, হোটেলের ৪০ নম্বর রুমে একজন মানুষ খুন হয়েছে৷ হোটেলের বাথরুমের আয়নায় এক রহস্যজনক লেখা দেখা গেছে."In der Teilung liegt die Lösung, folgt die Musik"
আনা ইন্সপেকটরের প্রশ্নের উত্তর দেয়ার জন্য তার সাথে হোটেলের হলরুমে যায়, কিন্তু এই রহস্যজনক বার্তার মানে কী? আনার ঘরের ভাঙা মিউজিক বক্সেরই বা অর্থ কী?