muktaa 3Speak Podcast

muktaa 3Speak Podcast

By muktaa
Download on the App Store

muktaa 3Speak Podcast episodes

  • মুড়ির মসলা তৈরি‼️Spice Mix For Chaat ‼️ Spice Mix For Puffed Rice.
    https://3speak.tv/watch?v=muktaa/qtltbrxtwf
    আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি রাস্তার পাশে ঝাল মুড়িওয়ালা মামারা যেভাবে মুড়ির মসলা তৈরি করে ঠিক সেভাবে পারফেক্ট একটা মসলা তৈরি করে দেখাবো তো চলুন উপকরণ গুলো দেখে নেই
    ১. এক কাপ সরিষার তেল/সয়াবিন তেল
    ২. ১ টেবিল চামচ হলুদ গুঁড়া
    ৩. ১ টেবিল চামচ চাট মসলা
    ৪.১/২ চা চামচ লবণ
    ৫.১/২ চা চামচ জিরার গুঁড়া
    ৬.১ চা চামচ গরম মসলার গুঁড়া
    ৭.১ চা চামচ মরিচের গুড়া
    ৮. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
    প্রস্তুত প্রণালী
    ঝাল মুড়ি মসলা তৈরি করার জন্য প্রথমে একটা মসলা মিক্স করে নিব একটা বাটিতে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুড়া হাফ চা চামচ জিরা গুড়া হাফ চা চামচ ধনিয়া গুড়া তারপর তিন টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এবং চলে যাব চুলায়
    চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিব এক কাপ সরিষার তেল তেলের ভিতর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব আগে থেকে রেডি করা মসলা টা তারপরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব পানিটা শুকিয়ে গেলে চাট মসলা ও গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মুড়ির মসলা এই ছিল আমার আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    4 min
  • ১টা ডিম ১টা আলু ১/২কাপ সুজি দিয়ে নাস্তা রেসিপি ‼️ Easy Breakfast Recipe ‼️ Nashta Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/kenxnowifa
    আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুজি ডিম ও আলু দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমরা জেনে নেব রেসিপিটি তৈরি করতে যা যা লেগেছে
    ১.সুজি
    ২.আলু
    ৩.ডিম
    ৪.আটা
    ৫. গোলমরিচের গুড়া
    ৬. শুকনা মরিচের গুড়া
    ৭. লবণ
    প্রস্তুত প্রণালী
    নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা আলু সিদ্ধ করে নিব তারপরে একটা বলের ভিতরে দিয়ে দিব হাফ কাপ সুজি একটা ডিম ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ টেলে নেওয়া শুকনা মরিচ গুড়া সবকিছু দিয়ে মিশিয়ে নিব তারপরে কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে তুলে সিদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দিব তারপরে আবারো হাফ কাপ আটা দিয়ে অল্প অল্প করে একটা শক্ত ডো তৈরি করে নিব তারপরে হাত দিয়ে লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নাস্তার শেপ দিয়ে দিব তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে নাস্তা গুলোকে ভেজে নিব তো তৈরি হয়ে গেল আলু সুজি ডিমের মজাদার নাস্তা আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন
    আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    4 min
  • অল্প তেলে ভাজা তেলের পিঠা রেসিপি// Tailor Pitha Recipe //Cake Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/egqoritdsx
    আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পুয়া পিঠা এই পিঠাটি তৈরি করব খুব সহজে ও অল্প তেলে ভেজে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর এই রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগছে একবার দেখে নেই
    ১. চালের গুড়া
    ২. গুড়
    ৩. নারকেল কোরা
    ৪. লবণ
    ৫. ভাজার জন্য তেল
    প্রস্তুত প্রণালী
    প্রথমে একটা প্যানে পাতারি গুড় দিয়ে সেই সাথে পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে তারপরে গুড়গূলানো পানিটা চেকে নিতে হবে তারপরে অন্য একটা পাত্রে তিন কাপ চালের গুড়া এক চা চামচ লবণ হাফ কাপ নারকেল কুঁড়া ও এক কাপ গুড়ের পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটার তৈরি হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটা কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে পিঠাটাকে এপাশ-ওপাশ করে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের তেলের পিঠা বা পোয়া পিঠা আশা করি আজকের রেসিপিটাও ভালো লেগেছে আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    5 min
  • ঝাল পিঠা রেসিপি//Spicy Cake Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/mfsmwjxefe
    আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজকে আমি ঝাল পিঠা বানিয়ে দেখাবো এই ঝাল পিঠাটা তৈরি করতে কি কি লাগছে একবার দেখে নেয়া যাক
    ১. চালের গুড়া
    ২. মরিচ
    ৩. পেঁয়াজ
    ৪. ধনিয়া পাতা কুচি
    ৫. হলুদ
    ৬. লবণ
    প্রস্তুত প্রণালী
    পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ পানি তার ভিতর দিয়ে দিব পিয়াজ কুচি মরিচ কুচি ও লবণ হলুদ
    তারপরে পানিতে বলক উঠে গেলে পিয়াজ মরিচ একটু নরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব ধনেপাতা খুঁজছি তারপরে দিয়ে দিব চালের গুড়া এক কাপ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে জাল করে তারপরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম থাকা অবস্থায়
    Uploaded using 3Speak Mobile App
    4 min
  • চিড়া ও ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি‼️ Breakfast Recipe
    https://3speak.tv/watch?v=muktaa/ufghnpqjsh
    আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভাল আছেন আমিও আমার পরিবার আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি একটা সহজ রেসিপি তৈরি করে দেখাবো ডিমও চিড়া দিয়ে আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর আমাদের রেসিপিতে কি তৈরি করতে যেসব উপকরণ লাগছে দেখে নেওয়া যাক
    ১. চিড়া
    ২. ডিম
    ৩. নারকেল কোঁড়া
    ৪. চিনি
    ৫. লবণ
    প্রস্তুত প্রণালী
    চিড়া ও ডিমের নাস্তাতি তৈরি করার জন্য প্রথমে একটা বলের ভিতর নিয়ে নিব এক কাপ চিড়া চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে চিড়ার ভিতর দিয়ে দিয়ে দিব ১/৩ কাপ নারকেল কোরা ১/৩ কাপ চিনি সামান্য লবণ ও একটা ডিম দিয়ে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিবো তারপরে অল্প অল্প করে ময়দা ও চালের গুড়া দিয়ে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে তারপরে চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে তেলের ভিতর মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো ভাজতে হবে খুব ভালো করে ব্রাউন করে তো এই ছিল আমাদের আজকের রেসিপি আশা করি রেসিপি টা ভালো লেগেছে আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    4 min
  • কই মাছের ডিম ভুনা//Fish Egg Curry.
    https://3speak.tv/watch?v=muktaa/bghcjxvykm
    আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারো হাজির হয়েছি নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে আমি কৈ মাছের ডিম ভুনা করে দেখাবো তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যেসব উপকরণ লাগছে
    ১. মাছের ডিম
    ২. হলুদ, লবণ
    ৩.পেঁয়াজ বাটা
    ৪. আদা বাটা
    ৫. রসুন বাটা
    ৬. জিরার গুড়া
    ৭. দুনিয়া গুড়া
    ৮. মরিচের গুঁড়া
    ৯. টমেটো
    ১০. ধনিয়া পাতা কুচি
    ১১. পেঁয়াজ বেরেস্তা
    প্রস্তুত প্রণালী
    বাসের ডিম ভুনা করার জন্য আমাদের প্রথমে মাছের ডিম ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে বাসের ডিমকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেয়ার ডিম উঠিয়ে রেখে তারপরে তেলের ভিতর পিয়াজ বাটা দিয়ে দিতে হবে ওয়ান ফোর কাপ তারপরে পিয়াজ টাকে ভালো করে অল্প আচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর ভিতর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এক চা চামচ করে সাথে লবনও একই পরিমাপ বা স্বাদমতো আবারো ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে তারপরে শুকনো উপকর দিয়ে দিতে হবে জিরার গুড়া হাফ চা চামচ ধনিয়া গুড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ বা ঝালটা বুঝে হাফ চা চামচ হলুদের গুড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে পানিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে ডিম দেয়ার পরে পানিতে একটা বড় ফুটে গেলে আর পানিটা একটু কমে গেলে তার ভিতর দিয়ে দিতে হবে টমেটো কুচি তারপরে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে হবে তারপরে আবারো ঢাকনা দিয়ে দিব ঝোলটা একটু কমে গেলে মাখোমাখো হয়ে গেলে ঢাকনাটা তুলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপরে নেড়ে চেড়ে আবারো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব তারপরে ঢাকনাটা তুলে দিয়ে দিব পিয়াজ বেরেস্তা তারপরে একটু নেড়েচেড়ে চলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার কৈ মাছের ডিম ভুনা তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলেই আমার সার্থকতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মত বিদায় নিচ্ছি
    আল্লাহ হাফেজ
    Uploaded using 3Speak Mobile App
    4 min
  • তেলে ভাজা কেক রেসিপি//Fry Cake Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/edeqekdwji
    আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশাকরি সকলে ভালো আছেন আজকে আমি তেলেভাজা কেক তৈরি করে দেখাবো এই কেকটি তৈরি করা খুবই সহজ যে কেউ এক একটি বানাতে পারবে। আশা করি আমার এই কেক রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই কেকটি বানাতে আমাদের যে উপকরণ লাগছে
    ১. একটা ডিম
    ২.ময়দা ১ কাপ
    ৩.চিনি ১/৩ কাপ
    ৪.বেকিং পাউডার ১ চা চামচ
    ৫.ভ্যানিলা পাউডার ১ চা চামচ
    ৬. তেল ২ টেবিল চামচ
    ৭. সামান্য লবণ
    ৮. ভাজার জন্য তেল পর্যাপ্ত পরিমাণ
    প্রস্তুত প্রণালী
    একটি তৈরি করার জন্য প্রথমে একটি বলের ভিতর একটি ডিমের সাথে ওয়ান থার কাপ চিনি দিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিনি দানাগুলো বলে ডিমের অংশের সাথে মিশে যায় আর মিশ্রণটি হালকা একটু সাদা হয় ডিমের সাথে চিনিটা মিশে গেলে তার ভিতর দিয়ে দিব দুই টেবিল চামচ তেল এক চা চামচ বেকিং পাউডার ১ চা চামচ ভ্যানিলা পাউডার ১ টেবিল চামচ গুড়া দুধ সামান্য লবন দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব এক কাপ ময়দা আর ময়দাটাকে মিশ্রণের সাথে অল্প অল্প করে মিশাবো মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করা ঘন দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ দুটা দিয়েও ভালো করে মিশাবো তারপরে ভেজে নিব তো ভেজে নেয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল এবং তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটার তৈরি করেছি হাতে একটু তেল লাগিয়ে বেটার থেকে নিয়ে অল্প অল্প করে ছোট বল তৈরি করে তেলের ভিতর দিয়ে দিব আর বাদামি করে আসতে ধীরে চুলার কম রেখে ভেজে নিব এর সাথে তৈরি হয়ে যাবে আমার তেলে ভাজা মজাদার কেক তো আশা করি আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে আজকের মত বিদায় নিচ্ছি
    আল্লাহ হাফেজ
    Uploaded using 3Speak Mobile App
    5 min
  • শুধুমাত্র আটাও গুড় দিয়ে তৈরি তেলের পিঠা//Cake Recipe//Pitha Recipe//Gurer o Atta Pitha Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/kboyflbsnt
    আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আটা ও গুড় দিয়ে তেলের পিঠা আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপি টা শুরু করি তো রেসিপিটা জন্য আমাদের যা যা উপকরণ লাগবে
    ১. আটা
    ২. গুড়
    ৩. লবণ
    ৩. বেকিং পাউডার
    ৪. পরিমাণ মতো পানি
    ৫. ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল
    প্রস্তুত প্রণালী
    পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলের ভিতর নিয়ে নিব ২ কাপ আটা ১/২ কাপ গুড় ২ চামচ লবণ ১ চা চামচ বেকিং পাউডার সবকিছু একসাথে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে বেটার তৈরি হয়ে গেলে তারপরে চুলায় চলে যাব এবং চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে একটা চামচ দিয়ে পিঠার বেটার থেকে অল্প করে বেটার নিয়ে তেলের ভিতর দিতে হবে যখন পিঠাটা ফুলে উঠবে তখন উল্টিয়ে দিয়ে পিঠাটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে এভাবে তৈরি হয়ে যাবে আমাদের তেলের পিঠা তো আশা করি আমার পিঠা রেসিপি টা ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    4 min
  • রুটি আলু ভাজি দিয়ে সহজ একটি নাস্তা রেসিপি/Easy Breakfast Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/mqkuqhyfti
    আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রুটি আলু ভাজি দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যা বাচ্চা থেকে বড়রা সবাই খুব মজা করে খাবে তো চলুন শুরু করি আমাদের নাস্তাটি তৈরি করার জন্য যা যা লাগছে
    ১. আটা
    ২. আলু
    ৩. ডিম
    ৪. ধনিয়া পাতা
    ৫. পিয়াজ
    ৬. কাঁচা মরিচ
    ৭. লবণ
    প্রস্তুত প্রণালী
    প্রথমে আলু ছুলে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিতে হবে গ্রেট করা আলু একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বেজে নিয়ে তার ভিতর কাঁচামরিচ দিয়ে গ্রেট করা আলু গুলো দিয়ে প্রয়োজনমতো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিন আলু ভাজা হয়ে গেলে রুটির খামির তৈরি করে নিব তারপরে বড় সাইজের একটা রুটি বেলে নেব তারপরে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব তারপরে আবারো ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিব তারপরে এর ভিতরে আলুর পুর দিয়ে ডিম দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নাস্তা তৈরি করে নিব সবশেষে নাস্তাগুলোকে তেলে ভেজে নিব ভেজে নেয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রুটিও আলু ভাজের মজাদার নাস্তা আশা করি আজকের রেসিপিটাও ভালো লেগেছে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    5 min
  • চিড়া ও আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি//Breakfast Recipe//Aalu Chirar Nasta Recipe.
    https://3speak.tv/watch?v=muktaa/xdtpklahvr
    আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চিড়াও আলু দিয়ে খুব মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপি টা শুরু করা যাক তো চিড়া ও আলুর নাস্তা তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে
    ১. চিড়া
    ২. আলু
    ৩. পেঁয়াজ কুচি
    ৪. চাট মসলা
    ৫. লবণ
    ৬. হলুদ
    ৭. গোলমরিচ
    ৮. ধনিয়া পাতা কুচি
    ৯. টেনে নেয়া শুকনো মরিচ
    ১০. শুকনো মরিচের গুঁড়া
    প্রস্তুত প্রণালী
    নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের আলু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা আলু দুই ভাগে ভাগ করে নিব একাংশ দিয়ে আমরা ভর্তা তৈরি করে নিব আর অন্য অংশে ভিতরে চিড়া দিয়ে তার ভিতর দিয়ে দিব চাট মসলা শুকনা মরিচের গুড়া সামান্য হলুদ লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে এক কাপ ময়দার সাথে ভালো করে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ড্র তৈরি হয়ে গেলে হাতে সামান্য তেল লাগিয়ে নাস্তার শেপ দিয়ে দিব নাস্তা সেপ তৈরি হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নাস্তা গুলোকে ভেজে নিব তো এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিরা আলুর নাস্তা তো আশা করি আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে তো আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Uploaded using 3Speak Mobile App
    4 min

About muktaa 3Speak Podcast

From the publisher's feed

Listen and watch the latest videos from muktaa. Hosted by 3Speak.tv. The free speech video platform on the HIVE blockchain.